তিনি জানিয়েছেন, রাত সাড়ে ১২ টা অবধি চেম্বারেই থাকবেন। সাক্ষাৎকারের প্রতিলিপি এবং যে হলফনামা সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল, তা চেয়ে পাঠিয়েছেন তিনি। শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেলকে ওই নথি পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রতিলিপি হাতে না পাওয়া অবধি অপেক্ষা করবেন বলে জানিয়েছেন।
পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশেও স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। ইডি, সিবিআই যে তদন্ত করছে, সেই নির্দেশে এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তবে আপাতত এক সপ্তাহের জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সমস্ত মামলা সরিয়ে দেওয়া হোক। যা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিতর্কের ঝর বইতে শুরু করেছে। এরই মধ্যে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের করা মন্তব্য বিতর্ককে আরও একধাপ বাড়িয়েছে। বর্ষীয়ান আইনজীবীর কথায়, নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা নয়, শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের মামলা সরেছে সুপ্রিম কোর্ট থেকে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরছে মামলা। শুক্রবার এমনটাই নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আপাতত কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই মামলার শোনার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, কে রটাচ্ছে আমি ইস্তফা দিচ্ছি। এটা ভুল রটনা হচ্ছে। আমি যে লড়াই শুরু করেছি, তার শেষ দেখে ছাড়ব। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার কড়া পর্যবেক্ষণ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কার্যত আবেগপ্রবণ হয়েই বলেন, মার বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে বেশ কিছু আইনজীবী ভুল বোঝাচ্ছেন।
কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অথচ এক সাংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে পদক্ষেপ সুপ্রিম কোর্টের, এবার হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। সোমবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় সেই প্রসঙ্গ তুলে ধরেন আইনজীবী অভিষেক মন সিংভি। সেই সওয়ালের প্রেক্ষিতে নির্দেশ দেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের ফ্ল্যাট থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতির হদিশ পেয়েছিল সিবিআই। সিবিআইয়ের পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। সোমবার সেই মামলাটির শুনানি হবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে।