সোমবার মামলার শুনানি শেষ। আগামী ১২ মে রায়দান করবেন বিচারপতি অমৃতা সিনহা। তবে এদিন সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন না বিচারপতি। তবে কি পুর নিয়োগেও CBI তদন্ত? রায়ের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
বুধবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিস্তারিত রিপোর্ট প্রকাশ করতে বললেন বিচারপতি। বিচারপতির নির্দেশ ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগ যে হয়েছিল, সেটার বিষদ রিপোর্ট জমা দিতে হবে। এতেই ওয়াকিবহাল মহলের ধারণা, ঢাঁকি সমতে বিসর্জনের প্রক্রিয়া শুরু করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরে Justice Avijit Ganguly –র বেঞ্চ থেকে স্থানান্তর হয়েছে দুটি মামলা। কয়েকদিন আগেই দুটি মামলার ফাইল চেয়ে পাঠিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের অফিস। এবার সেই দুটি মামলা পাঠানো হল বিচারপপ্তি অমৃতা সিনহার বেঞ্চে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম সৌমেন নন্দী এবং অপরটি কুন্তল ঘোষ বনাম পশ্চিমবঙ্গ সরকার মামলা দুটি এবার থেকে শুনবেন তিনি।
সোমবার বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁদের জন্য পোর্টাল কিছুদিন খোলা রাখার জন্য পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া ওই প্রার্থীদের ফলপ্রকাশ করা যাবে না। TET-এ নিয়োগে বড় বদল আনলেন বিচারপতি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি ওই শূন্যপদে দ্রুত নিয়োগের পরামর্শ দেন তিনি। এজন্য ওয়েটিং লিস্ট থেকে অপেক্ষারত চাকরি প্রার্থীদের নিয়োগের নির্দেশ দেন তিনি।
একটি অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌমেন নন্দী এবং অপরটি কুন্তল ঘোষ বনাম পশ্চিমবঙ্গ সরকার। সাক্ষাৎকারের প্রতিলিপি দেখার পরেই হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওই মামলার বাকি শুনানি অন্য কোনও বিচারপতির হাতে দেবেন। এবার ফেরত চাওয়া হল অভিষেকদের মামলার ফাইল। আর শুনানি হবে না বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে।
রাজ্যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা এই মুহুর্তে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে একটি মামলা রয়েছে কুন্তল ঘোষের মামলা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরল মামলা, যা নিয়ে শনিবার আদালতে প্রবেশের মুখে কিছু বললেন না কুন্তল ঘোষ।