Calcutta High Court: পুর নিয়োগেও CBI! অভিজিতের রায়ে স্থগিতাদেশ দিলেন না বিচারপতি সিনহা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও তদন্ত করবে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে পুনরায় বিবেচনায় আর্জি জানিয়ে বিচারপতি অমৃতা সিনহার দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল তা তুলে দিল হাইকোর্ট। সোমবার মামলার শুনানি শেষ। আগামী ১২ মে রায়দান করবেন বিচারপতি অমৃতা সিনহা। তবে এদিন সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন না বিচারপতি। তবে কি পুর নিয়োগেও CBI তদন্ত? রায়ের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ Partha Chaterjee: আদালতে প্রবেশের মুখে রবি বন্দনায় পার্থ, প্রাক্তন মন্ত্রীর মুখে অভিষেকের প্রশংসা

আদালতের পর্যবেক্ষণে জানানো হয়েছে, এটা শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, এর পাশাপাশি পুরসভায় নিয়োগের দুর্নীতির অভিযোগ আসছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ১২ মে রায়দান করবেন। এদিন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, এই মামলায় তাঁরা সওয়াল করার কোনও সুযোগ পাননি। একইসঙ্গে রাজ্যের তরফে জানানো হয়, পুরসভায় নিয়োগ দুর্নীতি এবং শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি দুটি আলাদা বিষয়। সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কীভাবে সিবিআইকে এফআইআর দায়ের করার নির্দেশ দিতে পারে?

পুর নিয়োগেও CBI! স্থগিতাদেশ দিলেন না বিচারপতি সিনহা

একইসঙ্গে রাজ্যের তরফে জানানো হয়েছে, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে পুরসভায় নিয়োগের অভিযোগ উঠেছে। তাঁর মানে এই নয় নয় যে বিচারপতিদের বিচার্য বিষয় বদলে যাবে। বিচারব্যবস্থার নিয়ম মেনে এই ধরনের বিষয়গুলি অসুবিধার সৃষ্টি করছে। এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি বলা হয়েছে, কোন বিচারপতি কোন বিচার্য বিষয়ে অংশগ্রহণ করবেন, সেটা নির্ভর করে সেই আদালতের প্রধান বিচারপতির ওপর। এভাবে ইচ্ছে করলেই কোনও বিচারপতি পুর নিয়োগেও CBI তদন্তের নির্দেশ দিতে পারেন না।

এর আগে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে প্রমোটার অয়ন শীলের বাড়ি থেকে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির পাশাপাশি পুর নিয়োগের তথ্য মেলে। প্রায় ৬০ টি পুরসভায় নিয়োগের ক্ষেত্রে গরমিল হয়েছে। এই দুর্নীতির অঙ্ক ২০০ কোটি টাকার বেশী। একথা আদালতকে জানায় ইডি। এরপরেই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিম কোর্টের তরফে সিবিআই তদন্তে স্থগিয়াতদেশ দেওয়া হয়। পাশপাশি সেই মামলা হাইকোর্টে পাঠানো হয়।

পুর নিয়োগেও CBI! স্থগিতাদেশ দিলেন না বিচারপতি সিনহা

পুর নিয়োগেও CBI! স্থগিতাদেশ দিলেন না বিচারপতি সিনহা

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনরায় বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। মামলা গড়ায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সোমবার মামলার শুনানি ছিল। এদিন সেই শুনানি পর্ব শেষ হল। ১২ মে রায়দান রয়েছে। পুর নিয়োগেও CBI তদন্ত কবে কবে থেকে? তা জানা যাবে ওই দিনেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত