নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে জুলাই মাস থেকে জেলে বন্দী রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিন কবে পাবেন? তা নিয়ে এখনও সংশয় দূর হচ্ছে না। এরই মধ্যে সোমবার ফুরফুরে মেজাজে দেখা গেল তাঁকে। আদালতে প্রবেশের মুখে রবি বন্দনায় পার্থ চট্টোপাধ্যায়। সোনার তরী কবিতার দুই লাইন শোনালেন। যেখানে তাঁর জীবনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাবলীর সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।
আরও পড়ুনঃ SSC-TET Scam: নিয়োগ দুর্নীতির তদন্ত করবেন বাঙালি অফিসার, নির্দেশ দিল হাইকোর্ট


সোমবার আদালতের সামনে গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। তাঁদের তরফে প্রশ্ন আসতেই এক গাল হাসি নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী বললেন, আমি শুধু একটি কবিতার দুটি লাইন বলব। এরপরেই আদালতে প্রবেশের মুখে রবি বন্দনায় পার্থ বললেন, মসী লেপি দিল তবু ছবি হাকিল না। অগ্নি দল তবুও গলিল না সোনা।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তখনই দল থেকে তাঁকে সাসপেণ্ড করা হয়। দিনের পর দিন তাঁর বিরুদ্ধে অভিযোগের পাহাড় নিয়ে উপস্থিত হচ্ছে সিবিআই। বারবার জামিন না পেয়ে আক্ষেপ প্রকাশ করলেও এবার এক মুখ হাসি নিয়ে কবিতা আওড়ে ফেললেন।


একইসঙ্গে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে মন্তব্য করেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। অভিষেকের এই কর্মসূচির সুনাম করে তিনি বলেন, ১০০ শতাংশ সফল এই কর্মসূচি। তাঁর কথায়, এই নবজোয়ারে জনজোয়ার এসেছে। দল তাঁকে বহিষ্কার করলেও এর আগে একাধিকবার পার্থ জানিয়েছিলেন, দলের সঙ্গে তাঁর যোগ রয়েছে। এদিন আরও একবার দলের শীর্ষ নেতৃত্বের প্রতি তাঁর আনুগত্যের কথা প্রকাশ করলেন।
আদালতে প্রবেশের মুখে রবি বন্দনায় পার্থ, ফুরফুরে মেজাজে প্রাক্তন মন্ত্রী

যদিও তৃণমূলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। কেউ দোষী প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেবে দল। সেই পথ অনুসরণ করেই পার্থকে দলীয় ও সরকারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এবিষয়ে শব্দ ব্যয় করেননি পার্থ চট্টোপাধ্যায়। বরং অভিষেককে অভিনন্দন জানিয়েছেন তিনি।







