নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা এই মুহুর্তে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে একটি মামলা রয়েছে কুন্তল ঘোষের মামলা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরল মামলা, যা নিয়ে শনিবার আদালতে প্রবেশের মুখে কিছু বললেন না কুন্তল ঘোষ।
আরও পড়ুনঃ Mukul Roy: দিল্লি থেকে কলকাতায় ফিরছেন মুকুল রায়, ১২ দিন বসে কোনও লাভ হল না
এর আগে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বারবার প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে কুন্তল ঘোষকে। শনিবার যখন কুন্তল ঘোষকে আদালতে পেশ করা হয়, তখন সাংবাদিকদের তরফে মামলা সরে যাওয়া নিয়ে প্রশ্ন করা হয়। কিন্তু কিছু বললেন না কুন্তল। চুপ রইলেন তিনি। অন্যদিকে, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল জানালেন, বিচারব্যবস্থা এবং তদন্তকারী সংস্থার উপর সম্পূর্ণ ভরসা আছে। আশা করি সঠিক তদন্ত হবে।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের মুখেই প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছিল। অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য চাপ দিচ্ছে তদন্তকারী সংস্থা। আদালতকে চিঠি দেওয়ার পাশাপাশি, অভিষেকের নাম বলার জন্য চাপ দেওয়ার ঘটনায় হেস্টিংস থানায় কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে অভিযোগও জানান কুন্তল।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরল মামলা, চুপ কেন কুন্তল? উঠছে প্রশ্ন

এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলা সুপ্রিম কোর্টে গড়ালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের তরফে স্থগিতাদেশ জারি করা হয়েছে। গতকাল দুটি মামলা সরিয়ে দেওয়া হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে। যার মধ্যে একটি ছিল কুন্তল ঘোষের।



