Group D পদে নিয়োগ কবে? মামলা পিছোতেই প্রশ্ন চাকরিপ্রার্থীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০১৬ সালে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। নিয়োগে দুর্নীতির কথা স্বীকার করে নেয় স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যদের সরিয়ে দ্রুত যোগ্যদের নিয়োগের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সোমবার ছিল সেই মামলার শুনানি। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ শুনানি পিছিয়ে দেয়। মামলার পরবর্তী শুনানি বুধবার।

আরও পড়ুন: Rishi Kapoor: টাকা দিয়ে সেরার পুরস্কার কিনেছিলেন ঋষি কাপুর, নিজেই গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতা

Group D পদে নিয়োগ কবে? ডিভিশন বেঞ্চ শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট
Group D পদে নিয়োগ কবে? ডিভিশন বেঞ্চ শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট

বারবার আদলতে গ্রুপ ডি নিয়োগ নিয়ে মামলা পিছিয়ে যাওয়ায় প্রশ্ন তুলতে শুরু করেছেন চাকরি প্রার্থীরা। সোমবার বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। কিন্তু এদিনেও পিছিয়ে যাওয়ার পর চাকরি প্রার্থীদের আশঙ্কা, বাকি দুটি মামলার মতো এটাও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে এটাও সরিয়ে দেওয়া হবে না তো? কবে হবে গ্রুপ ডি পদে নিয়োগ? প্রশ্ন চাকরি প্রার্থীদের।

Group D পদে নিয়োগ কবে? ডিভিশন বেঞ্চ শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট
Group D পদে নিয়োগ কবে? ডিভিশন বেঞ্চ শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট

২০১৬ সালে গ্রুপ ডি পদে নিয়োগ দুর্নীতি হয়েছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে উপস্থিত হন এক চাকরি প্রার্থী। সিবিআই তদন্ত করে জানায়, গাজিয়াবাদের নাইসা সংস্থার কাছ থেকে ৪৪৬৫ টি ওএমআর শিট উদ্ধার হয়েছে। যার মধ্যে প্রায় ২৮০০ টি ওএমআর শিটে কারচুপির কথা জানায় সিবিআই। সিবিআইইয়ের তথ্যের স্বীকার করে নেয় স্কুল সার্ভিস কমিশন। ২৮২৩ জনের মধ্যে ১৯১১ জনের বেআইনিভাবে চাকরির কথা স্বীকার করে নেয় কমিশন।

Group D পদে নিয়োগ কবে? ডিভিশন বেঞ্চ শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট
Group D পদে নিয়োগ কবে? ডিভিশন বেঞ্চ শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট

Group D পদে নিয়োগ কবে? ডিভিশন বেঞ্চ শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট

অভিযোগ, কখনও সাদা খাতা জমা দিয়ে, আবার কখনও নম্বরে কারচুপি করে চাকরি দেওয়া হয়েছে ১৯১১ জনকে। এই দুর্নীতি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের আমলেই। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তথ্য অনুসন্ধানের নির্দেশ দেয় আদালত।

Group D পদে নিয়োগ কবে? ডিভিশন বেঞ্চ শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট
Group D পদে নিয়োগ কবে? ডিভিশন বেঞ্চ শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি ওই শূন্যপদে দ্রুত নিয়োগের পরামর্শ দেন তিনি। এজন্য ওয়েটিং লিস্ট থেকে অপেক্ষারত চাকরি প্রার্থীদের নিয়োগের নির্দেশ দেন তিনি। পরে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এরপর মামলা সুপ্রিম কোর্টে গড়ালে ৩ মার্চ সুপ্রিম কোর্ট শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরুর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। বর্তমানে নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে চাকরি প্রার্থীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর