Calcutta High Court: একাধিক মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া পদক্ষেপ, বিশেষ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি একাধিক মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া পদক্ষেপ। যা নিয়ে তোলপাড় হয়েছে ওয়াকিবহাল মহলে। কারণ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের বিচারপতি সম্পর্কে বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি বলে যা ইচ্ছে তাই করবে। জমিদারি নাকি? যা নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। এরপরেই কড়া মন্তব্য করে ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ Mukul Roy: বিজেপিতে ফিরতেই দিল্লি গেলেন মুকুল রায়, শাহি বৈঠক ঘিরে জল্পনা

এদিন মামলা চলাকালীন সংবাদমাধ্যমকে দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের প্রসঙ্গে প্রধান বিচারপতি কাছে তুলে ধরেন আইনজীবী অভিষেক মনু সিংভি। এমনকি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য পড়তে শুরু করেন আইনজীবী। তখনই প্রধান বিচারপতি চন্দ্রচূড় তাঁর বেঞ্চের অন্য দুই বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি পি এস নরসিংহের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন। প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, আমরা সংবাদমাধ্যমে যা প্রকাশিত হয়েছে, তা নিয়ে আলোচনা করছি না, তার বিরোধিতা করছি না।
Calcutta highcourt 11
একাধিক মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া পদক্ষেপ, কী বললেন প্রধান বিচারপতি
নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যার মধ্যে অন্যতম হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডি ও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশেও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজনৈতিক মহলে এনিয়ে কম জল্পনা হয়নি।

একাধিক মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া পদক্ষেপ, কী বললেন প্রধান বিচারপতি 

411568 370815 calcutta high court delayed investigation
একাধিক মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া পদক্ষেপ, কী বললেন প্রধান বিচারপতি
একইসঙ্গে চাকরি বাতিলের মামলাতেও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গত ২৯ মার্চ সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ ২০২০ সালে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি-র যৌথ তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। তারপরেই কড়া মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সেই বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন আইনজীবী। তারপরেই মন্তব্য করে প্রধান বিচারপতির বেঞ্চ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর