Mukul Roy: বিজেপিতে ফিরতেই দিল্লি গেলেন মুকুল রায়, শাহি বৈঠক ঘিরে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সল্টলেকের বাড়ি থেকে আচমকা ভ্যানিশ মুকুল রায়। ছেলে শুভ্রাংশুর বক্তব্য, দুই জন এসে বাবাকে নিয়ে যায়৷ কিন্তু কোথায় গেলেন মুকুল রায়? জানা গেছে, দিল্লির উদ্দেশ্যে রয়েছেন তিনি৷ তবে কী বিজেপিতে ফিরতেই দিল্লি গেলেন মুকুল রায়? ফের রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। স্যোশাল মিডিয়ায় ভাইরাল মুকুল রায়ের বিমান যাত্রার টিকিট। সূত্রের খবর, আজই অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন তিনি৷

আরও পড়ুনঃ Horoscope: মঙ্গলে ফিরবে ভাগ্য, বৃদ্ধি পাবে ধন-সম্পদ, জানুন রাশিফল

২০১৬ সালের আগে তৃণমূলের সেকেণ্ড ইন কম্যান্ডের দায়িত্ব সামলাচ্ছিলেন মুকুল রায়৷ এরপর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি৷ বঙ্গ বিজেপির বিস্তারের ক্ষেত্রে মুকুল রায়ের ভূমিকা অনস্বীকার্য। এমনটা স্বীকার করেছে রাজনৈতিক মহল। কিন্তু বিধানসভা নির্বাচনের পর বঙ্গ বিজেপির চাণক্য যোগ দিলেন তৃণমূলে৷ একেবারে ঘাসফুল শিবিরের দলীয় কার্যালয়ে মুকুল রায়ের ঘরওয়াপসিতে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

full
বিজেপিতে ফিরতেই দিল্লি গেলেন মুকুল রায়, আজই যোগদান করতে পারেন তিনি

রাজ্য রাজনীতির এই বদল দেখে অনেকেই মনে করেছিলেন শুভেন্দুকে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণেই মুকুল রায় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন৷ এখন মুকুল রায়ের হাত ধরে বহু নেতারা তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা। তেমনটা হয়েও ছিল। একাধিক বিধায়ক বিজেপি থেকে চলে যান তৃণমূলে। এমনকি বহু বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনটাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু বরাবর স্রোতের উল্টোদিকে ভেসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুকুল। এবার দিল্লিতে গিয়ে সেটাই সিদ্ধান্ত নিতে চলেছেন?

বিজেপিতে ফিরতেই দিল্লি গেলেন মুকুল রায়, আজই যোগদান করতে পারেন তিনি

mukulroytmc 1509728157
বিজেপিতে ফিরতেই দিল্লি গেলেন মুকুল রায়, আজই যোগদান করতে পারেন তিনি

কিন্তু বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় চিন্তা বেড়েছে ছেলে শুভ্রাংশুর। তার বক্তব্য, বিকেলে দুটো ছেলে বাবাকে নিয়ে যায়৷ তারপর থেকে আর মেলেনি৷ বাবা খুন হতে পারে। এমনটাও অভিযোগ জানিয়ে এয়ারপোর্ট থানার দ্বারস্থ হন তিনি৷ কিন্তু কৃষ্ণনগরের বিধায়কের নিখোঁজ সম্পর্কে অবগত নয় তাঁর ছেলে! কিছুদিন আগেই বিরাট শারীরিক অসুস্থতার সম্মুখীন হন মুকুল৷ তাই চিন্তা বেড়েছে ছেলে শুভ্রাংশুর। তবে রাজনৈতিক মহলে মুকুলের বিজেপিতে যোগদানের জল্পনা আরও একবার প্রবল হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত