SSC-TET Scam: অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে ইডি ও সিবিআই, নিয়োগ দুর্নীতিতে বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য চাপ দিচ্ছে তদন্তকারী সংস্থা। এমনটাই অভিযোগ তুলেছিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল ঘোষ। এমনকি এবিষয়ে আদালত ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন কুন্তল। বুধবার সেই চিঠির প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, নিম্ন আদালত ও পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। বৃহস্পতিবার আরও কড়া পদক্ষেপ নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কুন্তল ঘোষের চিঠি নিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে ইডি ও সিবিআই।

আরও পড়ুনঃ Rahul Gandhi: ফের বিপাকে রাহুল গান্ধী, এবার মানহানির অভিযোগ সাভারকরের নাতির

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, যত দ্রুত সম্ভব ইডির বিরুদ্ধে লেখা ওই চিঠি নিয়ে অভিষেক এবং কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি এবং সিবিআই। হাইকোর্টের পর্যবেক্ষণ, একটি সভায় অভিষেক বলেছিলেন তাঁর নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে কুন্তল-সহ নিয়োগ দুর্নীতিতে যুক্ত অন্য ধৃতদের। এরপর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের মুখে একই কথা বারবার শোনা গেছে।

Calcutta highcourt 8
অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে ইডি ও সিবিআই, বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এবিষয়ে প্রথমে আদালত  এবং মঙ্গলবার প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগও দায়ের করেছেন কুন্তল। এবার এই অভিযোগকে সামনে রেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদ্বয় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে ইডি ও সিবিআই, বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

1 18
অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে ইডি ও সিবিআই, বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

গতকাল এবিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, কুন্তলের অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালত এবং পুলিশ তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না। একই সঙ্গে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, বুধবারের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারককে কুন্তলের অভিযোগপত্র কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে। তা ছাড়া প্রেসিডেন্সি জেল সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় যে কুন্তলের যে অভিযোগপত্র গিয়েছে সেটা আদালতে পেশ করতে হবে খোদ কলকাতার পুলিশ কমিশনারকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন