পোস্টিং মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সামলাতে হবে CBI জেরা, নির্দেশ নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে ৩৫০ জন শিক্ষককেই ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি।
একাধিকবার জামিনের আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। তবে এবার ডিভিশন বেঞ্চে খানিক স্বস্তিতে মানিক। সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানার নির্দেশ খারিজ করে দেওয়া হল। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল আদালতে।
কলকাতা পুরসভার বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় কড়া অবস্থান নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দরকারে যোগীর থেকে বুলডোজার ভাড়া করুন বলে নজিরবিহীন পরামর্শ দিলেন তিনি। ব্যাপারটা কী?
দীর্ঘ সময়ে পেরিয়ে যাওয়ার পরও নির্দেশ কার্যকর হয়নি, এই অভিযোগে রাজ্যের শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমান করল কলকাতা হাইকোর্ট। আগামী দশদিনের মধ্যেই এই জরিমানা দিতে হবে। মঙ্গলবার একটি মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ।
তদন্তকারী সংস্থা যাতে চরম পদক্ষেপ নিতে না পারেন, তার জন্যও আবেদন অভিষেক বন্দোপাধ্যায়ের আইনজীবী। তখনই হাই কোর্টের বিচারপতি অমৃতা সিন্হা বলেন, “আদালতের দরজা ২৪ ঘণ্টা ৭ দিন খোলা থাকবে। প্রয়োজন মনে করলে যখন খুশি আসবেন।
সৌমেন নন্দী ও রমেশ মালির করা মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আর কোন কোন মামলা থেকে গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে?
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। ভারতীয় বিচারব্যবস্থার ওপর আস্থা রয়েছে। জানালেন তিনি।