দরকারে যোগীর থেকে বুলডোজার ভাড়া করুন! কলকাতার বেআইনি নির্মাণ মামলায় পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতা পুরসভার বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় কড়া অবস্থান নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দরকারে যোগীর থেকে বুলডোজার ভাড়া করুন বলে নজিরবিহীন পরামর্শ দিলেন তিনি। ব্যাপারটা কী?

আরও পড়ুন: মুসলিম মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে দেওয়ার দাবি, হুমায়ুন নামে যেন স্বস্তি নেই তৃণমূলের!

কলকাতা পুরসভা এলাকায় বেআইনিভাবে অনেক নির্মাণ গজিয়ে ওঠার অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। আজ, শুক্রবার ছিল সেই মামলার শুনানি। সেখানেই বেআইনি নির্মাণ ঠেকাতে কীভাবে পদক্ষেপ নিতে হবে তা বোঝাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রসঙ্গ টানলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

দরকারে যোগীর থেকে বুলডোজার ভাড়া করুন! কলকাতার বেআইনি নির্মাণ মামলায় পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এদিন তিনি কলকাতা পুরসভার আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘দরকার পড়লে যোগী আআদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন! কোনও রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না, গুন্ডাদের কীভাবে শায়েস্তা করতে হয় আমার জানা আছে’।

দরকারে যোগীর থেকে বুলডোজার ভাড়া করুন! কলকাতার বেআইনি নির্মাণ মামলায় পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
দরকারে যোগীর থেকে বুলডোজার ভাড়া করুন! কলকাতার বেআইনি নির্মাণ মামলায় পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

পাশাপাশি, তিনি কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার প্রশংসাও করেন। বিচারপতির বক্তব্য, ‘কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকেরা জানেন, কী ভাবে গুন্ডাদের শায়েস্তা করতে হয়। তবে পুলিশ আর পুরসভা নিয়ে আমি কিছু বলব না। আমি জানি তাদের কী বাহ্যিক চাপের মুখে কাজ করতে হয়’। বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় মানিকতলা থানাকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি।

দরকারে যোগীর থেকে বুলডোজার ভাড়া করুন! কলকাতার বেআইনি নির্মাণ মামলায় পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

দরকারে যোগীর থেকে বুলডোজার ভাড়া করুন! কলকাতার বেআইনি নির্মাণ মামলায় পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
দরকারে যোগীর থেকে বুলডোজার ভাড়া করুন! কলকাতার বেআইনি নির্মাণ মামলায় পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত