Posting Scam: পোস্টিং মামলায় অভিযুক্ত শিক্ষকদের সামলাতে হবে CBI জেরা, স্পষ্ট নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পোস্টিং মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সামলাতে হবে সিবিআই (CBI) জেরা, নির্দেশ নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে ৩৫০ জন শিক্ষককেই ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি।

আরও পড়ুন: প্রয়াত পদার্থবিজ্ঞানী বিকাশ সিংহ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি নিয়ে যখন ঝড় বয়ে যাচ্ছে গোটা রাজ্যে, তখনই প্রাথমিকে পোস্টিং নিয়েও বেনিয়ম হয়েছে, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েকজন শিক্ষক। গত ২৫শে জুলাই এই মামলায় সিবিআই, ইডি-কে তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এবার সিবিআইকে পোস্টিং মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষকদের জেরা করার নির্দেশ দিলেন তিনি।

পোস্টিং মামলায় অভিযুক্ত শিক্ষকদের সামলাতে হবে CBI জেরা, স্পষ্ট নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

প্রসঙ্গত, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে পোস্টিং মামলায় মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেই জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ড আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক। তাঁকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর ভিডিও ফুটেজ পেশের উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে।

পোস্টিং মামলায় অভিযুক্ত শিক্ষকদের সামলাতে হবে CBI জেরা, স্পষ্ট নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

পোস্টিং মামলায় অভিযুক্ত শিক্ষকদের সামলাতে হবে CBI জেরা, স্পষ্ট নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন