নজরবন্দি ব্যুরো: শুক্রবার সকালে প্রয়াত হলেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী বিকাশ সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রের খবর। বিকাশ সিংহের প্রয়াণে শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: BEd নয়, প্রাথমিকের জন্য বৈধ কেবল DEd বা DLEd, নজিরবিহীন রায় সুপ্রিম কোর্টের


বিকাশ সিংহের প্রয়াণে শোকপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে লিখেছেন, ‘‘মহান বিজ্ঞানী বিকাশ সিংহের অকাল প্রয়াণে শোকাহত। বাংলার এক কৃতী সন্তান, এই প্রতিভাবান পরমাণু পদার্থবিজ্ঞানী শুধুমাত্র জ্ঞানের জগতেই নয়, জনজীবনেও তাঁর অবদানের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন। আমরা তাঁকে ২০২২ সালে আমাদের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’ প্রদান করেছিলাম। এবং মঞ্চে তার ব্যক্তিগত উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছিল। আমরা তাঁকে ২০২২ সালে ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কারে’ও সম্মানিত করেছিলাম। আমি তার পরিবার, বন্ধু, ছাত্র এবং ভক্তদের আন্তরিক সমবেদনা জানাই।’’
Saddened to know about the untimely demise of the great scientist Bikash Sinha. An illustrious son of Bengal, this talented nuclear physicist made us proud by his contributions to not only the world of knowledge but also the ongoing public life. We could confer on him our highest…
— Mamata Banerjee (@MamataOfficial) August 11, 2023
প্রসঙ্গত, বিকাশের জন্ম ১৯৪৫ সালে। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পরে উচ্চতর পঠনপাঠনের জন্য ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন বিকাশ। দেশে ফিরে এসে যোগ দিয়েছিলেন ‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার’ (বার্ক)-এ। কলকাতায় ‘বার্ক’-এর ‘ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার’-এর প্রতিষ্ঠা এবং সেটিকে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার নেপথ্য়ে অগ্রণী ভূমিকা ছিল বিকাশের।

আবার, ‘সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স’-এর অধিকর্তার পদে ছিলেন অধ্যাপক বিকাশ। ‘ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার’-এর ‘হোমি ভাবা অধ্যাপক’ পদেও ছিলেন তিনি। পরমাণু গবেষণার পাশাপাশি বিজ্ঞান প্রতিষ্ঠানের চিফ হিসেবেই তিনি জনপ্রিয় ছিলেন দেশে-বিদেশে। ২০১০ সালে পেয়েছিলেন পদ্মভূষণ সম্মান।

প্রয়াত পদার্থবিজ্ঞানী বিকাশ সিংহ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর











