Abhijit Ganguly: একটি মামলা সরলেও আরও ৯ টি মামলা রয়েছে গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, কি কি জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল দিনভর সুপ্রিম কোর্টের নির্দেশ বুঝতে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন লক্ষ লক্ষ আমজনতা এবং বঞ্চিত চাকরিপ্রার্থীরা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে যাবতীয় নিয়োগ দুর্নীতির মামলা সরিয়ে দেওয়া হচ্ছে শুনে, উচ্ছ্বসিত হয়ে পড়েছিল অন্য একটা শ্রেণী। কিন্তু সন্ধ্যে নামতেই উলটো খবর। দেখা গেল সুপ্রিম কোর্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খণ্ডন না করে তাঁকে শুধুমাত্র একটি মামলার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু বাকি সব মামলার বিচারপতি থাকবেন তিনিই।

আরও পড়ুনঃ অবসর নেওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসুন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সৌমেন নন্দী ও রমেশ মালির করা মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আর কোন কোন মামলা থেকে গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে?

একটি মামলা সরলেও আরও ৯ টি মামলা রয়েছে গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, কি কি জানেন

একটি মামলা সরলেও আরও ৯ টি মামলা রয়েছে গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, কি কি জানেন?

১. প্রাথমিকের ওএমআরশিট মামলা চলছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মামলা করেছিলেন রাহুল চক্রবর্তী ও শান্তনু সিট। বিচারপতি ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এই মামলায়। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন।
২. টাকার বিনিময়ে এসএসএসি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলা। মামলাকারী সন্দীপ প্রসাদ। ২০২১ সালে সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়।

abhijir ganguly

৩. এসএসসি গ্রুপ সি মামলা। মামলাকারী সাবিনা ইয়াসমিন। বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলা। এই মামলার ভিত্তিতেই ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে চাকরিহারারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। চাকরি বাতিলের প্রক্রিয়ায় আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

৪. এসএসসি গ্রুপ ডি সংক্রান্ত মামলা। মামলাকারীর নাম লক্ষ্মী তুঙ্গা। বেআইনিভাবে নিয়োগের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের লক্ষ্মী তুঙ্গা। সেই মামলায় ১৯১১ জনের চাকরি বাতিল করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মামলাও বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।

একটি মামলা সরলেও আরও ৯ টি মামলা রয়েছে গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, কি কি জানেন?
একটি মামলা সরলেও আরও ৯ টি মামলা রয়েছে গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, কি কি জানেন?

৫. এসএসসি-র নবম দশম মামলা। মামলাকারীর নাম শেতাবুদ্দিন।
৬. এসএসসি-র নবম দশম নিয়োগ সংক্রান্ত আরও একটি মামলা। মামলাকারীর নাম আবদুল গনি আনসারি।
৭. নবম-দশমের নিয়োগ সংক্রান্ত মামলা। মামলাকারীর নাম অনিন্দিতা বেরা। এই মামলাও সুপ্রিম কোর্টে বিচারাধীন। মেধাতালিকার বাইরে থেকে নিয়োগ হয়েছে এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনিন্দিতা বেরা।

৮. ববিতা সরকারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে একটি মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। উল্লেখ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার।
৯. প্রাথমিক টেট সংক্রান্ত মামলা। প্রায় ৪৪ হাজার চাকরি প্রাপকদের নিয়োগ প্রক্রিয়া সঠিক নয়, এই প্রশ্ন তুলে মামলা হয়েছিল। মামলাকারীর নাম প্রিয়াঙ্কা নস্কর। চলছে তদন্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত