শনিবার স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুতে ধৃত সৌরভ চৌধুরীকে আলিপুর আদালতে পেশ করল পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে আদালতে নিয়ে আসা হয়েছে বলে ধারণা। শুক্রবারই তাঁকে গ্রেফতার করে রাতভর জেরা করেছে পুলিশ। সৌরভের বয়ানে কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যজনক মৃত্যুতে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানালেন মৃত ছাত্রের মা। তিনি...
সৌরভের হাত ধরে বলেছিলেন, ছোট ভাইয়ের মতো স্বপ্নদীপকে দেখতে। সেই সৌরভকেই ‘ঠান্ডা মাথার খুনি’ বলে শুক্রবার সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করেন মৃত ছাত্রের বাবা।
বুধবার রাতে যাবদপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যজনকভাবে ম্রৃত্যু হয়। মেন হোটেলের নীচে তাঁর রক্তাত্ত দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে অভিযোগ, র্যাগিংয়ের শিকার ‘যদু’ (ভালোবেসে যাবদপুরের পড়ুয়াদের দেওয়া নাম) বংশের নবাগত স্বপ্নদীপ। এবার আজ যাদবপুর ছাত্রমৃত্যুর ঘটনায় প্রথম কাউকে গ্রেফতার করল পুলিশ। তিনি আবার বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। নাম সৌরভ চৌধুরী।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে নদিয়ার হাঁসখালি বগুলার ছেলে স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু হল। মর্মান্তিক এই ঘটনায় র্যাগিংয়ের অভিযোগ তুলেছে স্বপ্নদীপের পরিবার। আবাসিকদের বিরুদ্ধে খুনের অভিযোগও দায়ের করেছেন বাবা রমাপ্রসাদ কুণ্ডু। এবার স্বপ্নদীপের মৃত্যু প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর মতে, প্রশাসনিক মদতেই বিশ্ববিদ্যালয়ে র্যাগিং চলছে। একই সঙ্গে স্বপ্নদীপের পরিবারকে আইনি সহযোগিতার আশ্বাসও দিয়েছেন সুকান্ত।