JU Student Death: যদি ছেলে প্রকৃতই দোষী হয় তাহলে শাস্তি হোক, জানালেন সৌরভের বাবা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কৃষক পরিবার। আয় সামান্য তবুও কোলকাতার ভাল শিক্ষা প্রতিষ্ঠানে পরানোর জন্য কষ্টের মধ্যেও আশায় বুক বেঁধেছিলেন ধৃত সৌরভ চৌধুরীর বাব মা। কিন্তু সন্তানের গ্রেপ্তারিতে হতবাক তাঁরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার খারুষা গ্রামে আদি বাড়ি সৌরভ চৌধুরীর। তাঁর বাবা নিরুপ চৌধুরী পেশায় কৃষক। মা গৃহবধূ।

আরও পড়ুন: যাদবপুর ছাত্রমৃত্যুর ঘটনায় প্রথম গ্রেফতার, আটক বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী

বাবা-মায়ের একমাত্র সন্তান তিনি। শুক্রবার রাতে গ্রেফতারির আগে মা প্রণতি চৌধুরীকে ফোন করে সৌরভ জানিয়েছিলেন তিনি কিছু করেননি। তাঁর শাস্তি হবে না। এ-ও জানিয়েছিলেন, তাঁর ভুল একটাই— মৃত স্বপ্নদীপের বাবাকে বলেছিলেন, তাঁর ছেলের খেয়াল রাখবেন। ছেলের গ্রেফতারির খবর পেয়ে ভেঙে পড়েছেন সৌরভের বাবা নিরূপ চৌধুরী। একনাগাড়ে কেঁদে চলেছেন মা প্রণতি চৌধুরী।

4 9

পুরো পরিবারের একটাই দাবি, সৌরভ নির্দোষ এবং তাঁকে ফাঁসানো হচ্ছে। যদিও সৌরভের বাবা বলেন, তবে সত্যিই যদি ছেলে প্রকৃতই দোষী হয়, তাহলে তার কঠোর শাস্তি হোক। গ্রামের মানুষ থেকে শুরু করে পরিবারের সদস্য সকলেই বলছেন, গ্রামের ছোট্ট ছেলেটা লেখাপড়ায় খুবই ভালো ছিল।

5 11

ভালো করে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই কলকাতায় গিয়েছিল উচ্চশিক্ষার জন্য। কিন্তু হঠাৎ করে ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রামের শান্ত স্বভাবের ছেলেটার নাম জড়াবে, এটা কেউই মেনে নিতে পারছে না। স্বপ্নদীপের বাবা পুলিশকে জানান, গত ৩ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি চায়ের দোকানে তাঁর সঙ্গে সৌরভের আলাপ।

যদি ছেলে প্রকৃতই দোষী হয় তাহলে শাস্তি হোক, জানালেন সৌরভের বাবা

6 11
যদি ছেলে প্রকৃতই দোষী হয় তাহলে শাস্তি হোক, জানালেন সৌরভের বাবা

ওই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র সৌরভ জানান, ২০২২ সালে তিনি এমএসসি পাশ করেছেন। সৌরভের কথায় ভরসা পেয়েছিলেন রামপ্রসাদ। সৌরভের হাত ধরে বলেছিলেন, ছোট ভাইয়ের মতো স্বপ্নদীপকে দেখতে। সেই সৌরভকেই ‘ঠান্ডা মাথার খুনি’ বলে শুক্রবার সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করেন মৃত ছাত্রের বাবা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন