HomeTagsJU Student death

JU Student death

JU Student Death: ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তাল যাদবপুর, ক্যাম্পাসে তৃণমূলপন্থীদের বিক্ষোভ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনা একাধিক প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে রাজ্যের প্রথম সারির ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে। হস্টেলে র‍্যাগিংয়ের অভিযোগ দীর্ঘদিনের। সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূলপন্থী শিক্ষক-অশিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীরা বিক্ষোভে নামলেন। অরবিন্দ ভবনের সামনে থেকে কালো পতাকা নিয়ে বিচারের দাবি জানাচ্ছেন তাঁরা।

JU Student Death: যাদবপুরকাণ্ড নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি

নজরবন্দি ব্যুরো: যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু বাংলায় সাড়া ফেলে দিয়েছে। র‍্যাগিংয়ের বিরুদ্ধে সরব হয়েছে সব মহল। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এবার এই...

JU Student Death: যাদবপুরকাণ্ডে নয়া মোড়! স্বপ্নদীপকে সইয়ের জন্য বাধ্য করা হয়, চিঠি লেখে ‘দাদা’রা

যাদবপুরকাণ্ডে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু রহস্য ক্রমেই যেন আরও ঘনীভূত হচ্ছে। তল্লাশি চালিয়ে হস্টেল থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে। তার পাতায় লেখা একটি চিঠি ঘিরে বাড়ছে জল্পনা। চিঠিটি কী স্বপ্নদীপ কুণ্ডু লিখেছিল নাকি 'সিনিয়র দাদা'রাই এই কাজ করেছে। বেশ কিছু প্রশ্ন উঠছে যেগুলির দ্রুত সমাধান প্রয়োজন।

JU Student Death: স্বপ্নদীপ অপ্রাপ্তবয়স্ক ছিল, ‘পকসো’ আইনে মামলার দাবি শিশু সুরক্ষা কমিশনের

মৃত্যুকালে স্বপ্নদীপ কুণ্ডুর বয়স হয়েছিল, ১৭ বছর ৯ মাস ৯ দিন। অর্থাৎ, সে প্রাপ্তবয়স্ক ছিল না। সেই কারণেই স্বপ্নদীপের মৃত্যুকে পকসো আইনের আওতায় আনার দাবি জানালেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। রবিবার তিনি নদীয়ায় স্বপ্নদীপের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করলেন। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক স্বপ্নদীপের নাম আর উল্লেখ না করার জন্য অনুরোধও করেছেন অনন্যা।

JU Student Death: যাদবপুরকাণ্ডে হস্তক্ষেপ UGC-র, রাজ্যে আসছে অ্যান্টি র‍্যাগিং টিম

পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে। এবার এই ঘটনায় হস্তক্ষেপ করল ইউজিসি। আগামী সপ্তাহেই রাজ্যে আসছে অ্যান্টি র‍্যাগিং টিম। আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।

JU Student Death: অত্যাচার হয়েছিল স্বপ্নদীপের ওপর, আদালতে জানিয়ে দিল পুলিশ, সৌরভের ভবিষ্যৎ কী?

নজরবন্দি ব্যুরো: অত্যাচার হয়েছিল স্বপ্নদীপের ওপর, আলিপুর আদালতে জানিয়ে দিল  যাদবপুর পুলিশ। অন্যদিকে, নিজেদের হেফাজতে নিয়ে অভিযুক্ত সৌরভ চৌধুরীকে জেরা করার অনুমতিও মিলল আদালতে।...

JU Student Death: বাম ছাত্র সংগঠন SFI-এর মদতেই ক্যাম্পাসে চলে র‍্যাগিং? অভিযোগ তুলল ABVP

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ‘কন্ট্রোল’ নাকি বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের (SFI) হাতে, অন্যান্য ছাত্র সংগঠনের পক্ষে সেখানে নিজেদের দাবিকে প্রতিষ্ঠা করা কার্যত অসম্ভব। এমনই অভিযোগ বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (সংক্ষেপে, ABVP)।

Trending Now