নজরবন্দি ব্যুরো: অত্যাচার হয়েছিল স্বপ্নদীপের ওপর, আলিপুর আদালতে জানিয়ে দিল যাদবপুর পুলিশ। অন্যদিকে, নিজেদের হেফাজতে নিয়ে অভিযুক্ত সৌরভ চৌধুরীকে জেরা করার অনুমতিও মিলল আদালতে। আপাতত, ১০ দিনের পুলিশি হেফাজতে থাকতে হবে সৌরভকে।
আরও পড়ুন: বাম ছাত্র সংগঠন SFI-এর মদতেই ক্যাম্পাসে চলে র্যাগিং? অভিযোগ তুলল ABVP


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে স্বপ্নদীপ কুণ্ডুর। বিজ্ঞানের ছাত্র হয়েও সাহিত্যকে ভালোবেসে বাংলা নিয়ে পড়তে এসেছিল নদীয়ার ছেলে স্বপ্নদীপ। তিন আগে সে হোস্টেলে আসে। জায়গা না থাকায় তাঁকে অর্থনীতি বিভাগের হোস্টেলে রুম ঠিক করে দেয় সৌরভ চৌধুরী। এবার স্বপ্নদীপের মৃত্যুর পর তাঁর বিরুদ্ধেই অভিযোগ এনেছে পরিবার।

সৌরভ চৌধুরী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এক বছর আগেই অঙ্কে স্নাতকোত্তর পাশ করেছেন। অথচ হোস্টেলেই থাকেন তিনি। এখনও। স্বপ্নদীপের মৃত্যুর পর একাধিক অভিযোগ সামনে আসছে। এভাবেই প্রাক্তনীরা হোস্টেল দখল করে রেখে নাকি নবাগত ছাত্রদের র্যাগিং করে। পাশাপাশি, অভিযোগ আসছে সমকামীতা প্রসঙ্গেও।



মৃত্যুর দিন রাত ৮টা পর্যন্তও ভালো ছিলেন স্বপ্নদীপ, জানিয়েছে পড়ুয়াদের একাংশ। তারপর কাউন্সিলিং শুরু হয়। তারপর কী এমন হল স্বপ্নদীপের সঙ্গে যে তাঁকে নগ্ন অবস্থায় হোস্টেল থেকে ঝাঁপ দিতে হল, নাকি তাঁকে নগ্ন করে অত্যাচার করা হয়েছিল, সব কিছুই তদন্ত করে দেখছে পুলিশ। স্বপ্নদীপের পরিবারের তরফে দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানানো হয়েছে।
অত্যাচার হয়েছিল স্বপ্নদীপের ওপর, আদালতে জানিয়ে দিল পুলিশ, সৌরভের ভবিষ্যৎ কী?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



