JU Student Death: যাদবপুরকাণ্ডে নয়া মোড়! স্বপ্নদীপকে সইয়ের জন্য বাধ্য করা হয়, চিঠি লেখে ‘দাদা’রা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যাদবপুরকাণ্ডে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু রহস্য ক্রমেই যেন আরও ঘনীভূত হচ্ছে। তল্লাশি চালিয়ে হস্টেল থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে। তার পাতায় লেখা একটি চিঠি ঘিরে বাড়ছে জল্পনা। চিঠিটি কী স্বপ্নদীপ কুণ্ডু লিখেছিল নাকি ‘সিনিয়র দাদা’রাই এই কাজ করেছে। বেশ কিছু প্রশ্ন উঠছে যেগুলির দ্রুত সমাধান প্রয়োজন। তবে অভিযোগ উঠেছে যে হস্টেলের সিনিয়র দাদারাই ডিনকে ওই চিঠি লিখতে জোর করিয়েছিলেন এবং মৃত ছাত্রকে সই করাতে বাধ্য করা হয়েছিল।

আরও পড়ুন: যাদবপুরকাণ্ডে হস্তক্ষেপ UGC-র, রাজ্যে আসছে অ্যান্টি র‍্যাগিং টিম

জানা গিয়েছে, ঘটনার রাতে ডিনকে ফোন করেছিলেন এক সিনিয়র ছাত্র। তিনি ডিনকে যা বলেছিলেন তার সঙ্গে চিঠির বয়ানের অনেক মিল রয়েছে। এদিকে হস্টেলের একটি সূত্রের দাবি, আগামী দিনে ওই চিঠি ডিনকে জমা দেওয়া হবে বলেই ১০ তারিখ দেওয়া হয়েছিল। চিঠিটি কী স্বপ্নদীপ লিখেছিল এই জল্পনা যখন জোরালো হচ্ছে সেইসময়ে মৃত পড়ুয়ার বাবার দাবি তার ছেলে এই চিঠি লিখতে পারে না। তাঁর কথায়, স্বপ্নদীপ ওইসময় যে মানসিক অবস্থার মধ্যে ছিল, বাড়িতে ফোন করেছিল। তার পক্ষে তখন চিঠি লেখা সম্ভব নয়। সে হয়তো ভেবেছিল বাড়ি এসেই সবাইকে সব কথা খুলে বলবে। পুলিশ তদন্ত করছে।

যাদবপুরকাণ্ডে নয়া মোড়! স্বপ্নদীপকে সইয়ের জন্য বাধ্য করা হয়, চিঠি লেখে 'দাদা'রা

গত বুধবার রাতের অন্ধকারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের পাশে বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ প্রথমে সৌরভ চৌধুরীকে (যাদবপুরের প্রাক্তন পড়ুয়া) গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ চালিয়ে রবিবার ভোর রাতে দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়া মনতোষ ঘোষ ও দীপশেখর দত্তকে গ্রেফতার করে। মনতোষের ঘরেই গেস্ট হিসেবে ছিল স্বপ্নদীপ। এমনকি নিহত ছাত্রের বাবা অভিযোগ করতে গিয়েও এই পড়ুয়ার নাম উল্লেখ করেছিলেন।

যাদবপুরকাণ্ডে নয়া মোড়! স্বপ্নদীপকে সইয়ের জন্য বাধ্য করা হয়, চিঠি লেখে 'দাদা'রা

রবিবার নিহত পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর পরিবারের সঙ্গে দেখা করে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী রবিবার নদিয়ায় স্বপ্নদীপের বাড়িতে গিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এছাড়া প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুকে পকসো আইনের অধীনে আনার দাবি করে কমিশন।

যাদবপুরকাণ্ডে নয়া মোড়! স্বপ্নদীপকে সইয়ের জন্য বাধ্য করা হয়, চিঠি লেখে ‘দাদা’রা

যাদবপুরকাণ্ডে নয়া মোড়! স্বপ্নদীপকে সইয়ের জন্য বাধ্য করা হয়, চিঠি লেখে 'দাদা'রা
যাদবপুরকাণ্ডে নয়া মোড়! স্বপ্নদীপকে সইয়ের জন্য বাধ্য করা হয়, চিঠি লেখে ‘দাদা’রা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত