JU Student Death: ছেলে তো আর ফিরবে না, দোষীদের কঠোর শাস্তি চাইছেন পুত্র শোকে দিশেহারা স্বপ্নদীপের মা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যজনক মৃত্যুতে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানালেন মৃত ছাত্রের মা। তিনি জানেন, কেঁদে কেঁদে চোখের সব জল খরচ হয়ে গেলেও ছেলে তো আর ফিরবে না। এখনও তাঁর কানে বাজে ছেলের শেষ বলা কথাগুলো।

আরও পড়ুন: যদি ছেলে প্রকৃতই দোষী হয় তাহলে শাস্তি হোক, জানালেন সৌরভের বাবা

স্বপ্নদীপের মৃত্যুতে যাদবপুরেরই প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, স্বপ্নদীপকে র‍্যাগিং করেছে সৌরভ। এরপর স্বপ্নদীপ নিজে হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়েছে নাকি তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে, স্বপ্নদীপের বাবা মা শুধুই করে চলেছেন হা-হুতাশ।

ছেলে তো আর ফিরবে না, দোষীদের কঠোর শাস্তি চাইছেন পুত্র শোকে দিশেহারা স্বপ্নদীপের মা

স্বপ্নদীপের মা কাঁদতে কাদতেই বলছেন, “বিচার পাবে তো আমার ছেলে? আদৌ সামনে আসবে তো ওর মৃত্যুর প্রকৃত কারণ? শেষ পর্যন্ত সবটা ধামাচাপা পড়ে যাবে না তো?” বাবা রামপ্রসাদ বলছেন, “আমার ছেলেকে ওরা মারাত্মক র‌্যাগিং করেছে। প্রচণ্ড অত্যাচার করেছে। সেটা যাতে জানাজানি না হয়, তার জন্যই ওকে খুন করা হয়েছে”।

ছেলে তো আর ফিরবে না, দোষীদের কঠোর শাস্তি চাইছেন পুত্র শোকে দিশেহারা স্বপ্নদীপের মা

বুধবার রাত সওয়া ১১টা নাগাদ অন্য এক জনের ফোন থেকে মা-কে ফোন করেছিলেন স্বপ্নদীপ। কার্যত আর্তনাদ করে বলেছিলেন, “মা, আমাকে বাঁচাও। তুমি এখনই এসো। আমাকে নিয়ে যাও। তোমাকে আমার অনেক কথা বলার আছে।” তিনি কী বলতে চেয়েছিলেন, সেটা আর জানা হল না মায়ের।

ছেলে তো আর ফিরবে না, দোষীদের কঠোর শাস্তি চাইছেন পুত্র শোকে দিশেহারা স্বপ্নদীপের মা

ছেলে তো আর ফিরবে না, দোষীদের কঠোর শাস্তি চাইছেন পুত্র শোকে দিশেহারা স্বপ্নদীপের মা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন