মানুষ বিজেপির পাশে আছে। এদিন কৃষক সুরক্ষা অভিযানের মঞ্চ থেকে বিজেপির বাংলায় জয়ের বার্তা দিলেন জে পি নাড্ডা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ জানান তিনি। নাড্ডা বলেন, "বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে বিজেপিকে চাইছে তারা।"
কাটোয়ায় পৌঁছলেন নাড্ডা। তাঁর সঙ্গে রয়েছে দিলীপ ঘোষ, মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। কাটোয়ার রাধাগবিন্দ মন্দিরে পুজো দেন নাড্ডা। হেলিকপ্টার থেকে নামার পর ১১.৪০ মিনিটে রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন তিনি । এরপর যোগ দেবেন কৃষি সুরক্ষা সভায়। তারপর পৌনে একটা নাগাদ তাঁর ‘ডোর টু ডোর রাইস কালেকসন’ কর্মসূচি রয়েছে তাঁর।
ডিসেম্বরের ঠাণ্ডা হার মানছে রাজনীতির উত্তাপে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পালা আক্রমন অব্যাহত। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ওপর হামলার ডায়মন্ড হারবারে প্রথম সভা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ধরাশায়ী করতে একের পর এক নয়া কৌশল নিচ্ছে তৃণমূল।
নাড্ডা হামলার ঘটনায় তিন আইপিএসকে বদলি। কেন্দ্রীয় সরকার নবান্নের দাবি অস্বীকার করল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তিন আইপিএস কর্তাকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিলো। নবান্নের এই তিন আইপিএস অফিসারের মধ্যে প্রেসিডেন্সি