নজরবন্দি ব্যুরোঃ নাড্ডা হামলার ঘটনায় তিন আইপিএসকে বদলি। কেন্দ্রীয় সরকার নবান্নের দাবি অস্বীকার করল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তিন আইপিএস কর্তাকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিলো। নবান্নের এই তিন আইপিএস অফিসারের মধ্যে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠি সশস্ত্র সীমা বল তথা এসএসবি-তে ৫ বছরের জন্য ডেপুটেশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে এসএসবির ডিআইজি পদে বদলি করা হচ্ছে।
আরও পড়ুনঃ নাড্ডা হামলার ঘটনায় তিন আইপিএসকে বদলি।


এডিজি (দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্রকে পাঠানো হচ্ছে ইন্দো টিবেট বর্ডার পুলিশের আইজি পদে। তাঁকেও ৫ বছরের জন্য ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার ডায়মন্ডহারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে যেতে বলা হয়েছে ব্যুরো অব পুলিশ রিসার্চ বিপিআরডি-তে।তাঁর ডেপুটেশনের মেয়াদ হবে ৩ বছর।
প্রসঙ্গত উল্লেখ্য,গত বৃহস্পতিবার বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ডায়মন্ডহারবারে রাজনৈতিক কর্মসূচি নিয়ে গিয়েছিলেন। বিজেপি নেতার নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে এই তিন উচ্চপদস্থ আইপিএস কর্তার উপর সরাসরি দায়িত্ব ছিল।কিন্তু এই বিজেপি নেতা নাড্ডার কনভয়ের উপর বেনজির হামলা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তার পরপরই এই তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনের নির্দেশ দেয়।
নাড্ডা হামলার ঘটনায় তিন আইপিএসকে বদলি। নবান্ন কেন্দ্রের ওই নির্দেশ পেয়ে তীব্র আপত্তি জানিয়েছিল।নবান্নের তরফে চিঠি দিয়ে 4 দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রককে বলা হয়, ওঁদের ছাড়া যাবে না।কিন্তু নবান্নের সেই আপত্তির কথা শুনল না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।নর্থ ব্লক সূত্রে বলা হচ্ছে, সেন্ট্রাল সার্ভিসেস রুল ৬(১) মোতাবেক কেন্দ্রের অধিকার রয়েছে, কেন্দ্রীয় ক্যাডারের অফিসারদের বদলি করার। সেই নিয়ম অনুযায়ী নবান্নের 3 আইপিএস অফিসার কে বদলি করা হয়েছে।









