মমতাকে চিঠি দিয়ে দল ছাড়লেন শুভেন্দু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতাকে চিঠি দিয়ে দল ছাড়লেন শুভেন্দু। বুধবার ইস্তফাপত্র দেওয়ার পর এবার দল ছাড়লেন শুভেন্দু অধিকারী। আজ, তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন নন্দীগ্রামে প্রাক্তন বিধায়ক। এদিন মমতাকে চিঠি দিয়ে দলের সঙ্গে সমস্ত সম্পর্কই ছিন্ন করলেন তিনি। সেইসঙ্গে আসানসোলের পুরপ্রশাসক পদ থেকে ইস্তফাপত্র জমা দিলেন জিতেন্দ্র তিওয়ারি।

আরও পড়ুনঃ আসনসোলের পুরপ্রশাসক পদ থেকে ইস্তফা জিতেন্দ্র-র

অমিত শাহের বঙ্গসফরের আগে তৃণমূলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি চুকিয়ে ফেললেন শুভেন্দু অধিকারী।  সুতরাং তাঁর যে গেরুয়া শিবিরে যোগদান সত্যি, দলনেত্রীকে চিঠি দিয়ে তা আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি। বৃহস্পতিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তাফাপত্র পাঠান। তাতে তিনি লেখেন, তৃণমূল ও দলীয় সমস্ত সংগঠনের সমস্ত পদ থেকে ইস্তাফা দিলাম। এতদিন দলের জন্য কাজের সুযোগ ও চ্যালেঞ্জ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। যদিও তাঁর এই পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি তৃণমূল কংগ্রেস। 

শুভেন্দুর ইস্তফা প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জল্পনা তৈরি হয়েছিল। অনেকেই বলছেন, গেরুয়া শিবিরে তাঁর যোগদান এখন স্রেফ সময়ের অপেক্ষা। সেই জল্পনা এদিন আরও একধাপ বাড়িয়ে দিলেন আরেক তৃণমূল বিধায়ক জীতেন্দ্র তিওয়ারি। তিনি সংবাদ সংস্থা এএননআইকে জানিয়েছেন, দ্রুত বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু।  

মমতাকে চিঠি দিয়ে দল ছাড়লেন শুভেন্দু। রাজনৈতিক মহলের একাংশের দাবি, আগামী ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহর সভাতেই আরও বেশ কয়েকজন অনুগামীকে নিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু। তবে সূত্শেরের খবর, শেষপর্যন্ত শুভেন্দুর মানভঞ্জনের চেষ্টা করেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু তা যে ফলপ্রসূ হয়নি , তা আজ প্রমাণিত হল।

dd

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত