আসনসোলের পুরপ্রশাসক পদ থেকে ইস্তফা জিতেন্দ্র-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দুর দল ছাড়ার পরই আসানসোলের পুরপ্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন জিতেন্দ্র তিওয়ারি। বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনালাপে পরও ইস্তফা দিলেন তিনি। এপ্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘ যা করছেন, তা কি ঠিক করছেন? এটাই কি আদর্শ?’ তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন,’ তৃণমূলে কোনও প্রভাব পড়বে না।’ উল্টোদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ জিতেন্দ্রকে দলে আসার জন্য স্বাগত জানান। তবে বিজেপি যোগদান প্রসঙ্গে বলেন, ‘আমরা অনেক কষ্ট করে তৃণমূল দল গঠন করেছি, কেন বিজেপিতে যাব’।

আরও পড়ুনঃ “ সবে তো ট্রেলার, ১২রিলের সিনেমা বাকি”, শুভেন্দু প্রসঙ্গে সব্যসাচী ।

আসনসোলের পুরপ্রশাসক পদ থেকে পদত্যাগের পর আসানসোল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ , ‘ আসানসোলের উন্নয়নের কাজ ঠিকমতো হচ্ছিল না। পৌরপিতা হিসাবে কাজ করা সম্ভব হচ্ছে না। এমনকি মুখ্যমন্ত্রী সেদিকে নজর দিচ্ছেন না’। পাশাপাশি তিনি এও বলেন,’ আপাতত তিনি দলের হয়ে কাজ করবেন’।

আসনসোলের পুরপ্রশাসক পদ থেকে, উল্লেখ্য, বুধবার রাতে “মাথা ঠান্ডা রাখ” বলে জিতেন্দ্রকে কোচবিহার থেকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এমনকি দলনেত্রী তাঁকে বলেন,’তিনি নিজে পুরো বিষয়টি দেখছেন। সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।‘ জিতেন্দ্রকে মমতা আরও নির্দেশ দেন, তিনি যেন মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়া কলকাতায় কোনও মন্ত্রীর সঙ্গে কথা না বলেন। কিন্তু দলনেত্রীর কথা রাখলেন না জিতেন্দ্র।

শনিবার রাজ্যে আসতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর হাত ধরেই কি শুভেন্দু সহ আরও অনেক বিধায়ক যোগ দেবেন গেরুয়া শিবিরে, এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত