“ সবে তো ট্রেলার, ১২রিলের সিনেমা বাকি”, শুভেন্দু প্রসঙ্গে সব্যসাচী ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “ সবে তো ট্রেলার, ১২রিলের সিনেমা বাকি”, গত কয়েক মাস ধরে টাল বাহানার পর কালই তৃণমূলের বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ইস্তফায় তার পথ অনুসরন করে একে একে মুখ খুলছেন দলের বর্ষীয়ান নেতারা, এরপর মুখ খুললেন রাজারহাটের  বিধায়ক সব্যসাচী দত্ত। কলকাতা বিমানবন্দরে  সব্যসাচী দত্ত বলেন এটা হওয়ার ছিল, দলের এটাই  ভবিষ্যৎ , তার সাথে তিনি এও যোগ করেন ,এসব ট্রেলার।

আরও পড়ুনঃ আগামী ২৬ জানুয়ারি অযোধ্যায় একটি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হবে

সিনেমা এখনো অনেক বাকি আছে।  দোলের ভাঙনের  ছবিকে “১২ রিলের সিনেমা” বলেছেন এই বিধায়ক।যেভাবে ধ্বস নেমেছে তাতে তিনি স্পস্টতই আরও ভাঙনের ইঙ্গিত দিয়েছেন এইদিন। উল্লেখ্য গত কাল ইস্তফার পর পুরনো সূচী মতো সাংসদ সুনীল মন্ডলের বাড়িতে বৈঠক করেন শুভেন্দু অধিকারী

সেখানে বহু বিধায়ক যোগ দেন তার সাথে বৈঠকে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যাচ্ছেন তার সাথে তৃণমূল কংগ্রেসের আরও ১৭ জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন এমন খবরে কাল থেকে জোর জল্পনা রাজনিতীর অন্দরে , বিজেপির পক্ষ থেকেও বারবার দাবি করা হচ্ছে শুধু শুভেন্দু অধিকারী নন, তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ক, নেতা-নেত্রীরা বিজেপিতে যোগদান করবেন খুব শীঘ্রই।

“ সবে তো ট্রেলার, ১২রিলের সিনেমা বাকি”, শুভেন্দুর মন্তব্য এবং কাজের জন্য তাঁর গতিবিধিরন ওপর অনেক দিন ধরেই নজর রাখছিল বিজেপি, শুভেন্দু এতদিন নিজে কিছু না জানালেও তা বিজেপি যোগের জল্পনাকে পাখির চোখ করে রেখেছিলেন দলের একাধিক নেতা মন্ত্রি, কাল তার পদত্যাগের পর একে একে দলের  অনেক নেতা মন্ত্রিরাও পদত্যাগ করছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত