রাজ্য সফরে এসে বাড়ি বাড়ি একমুঠো ধান সংগ্রহ করবেন নাড্ডা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : আজ রাজ্য সফরে এসে বাড়ি বাড়ি একমুঠো ধান সংগ্রহ করবেন নাড্ডা। নতুন বছরে ফের বাংলায় আসছেন, জেপি নাড্ডা। এবার তাঁর সফর ঘিরে রয়েছে বাড়তি নিরাপত্তা। বছর শেষে বাংলায় এসে বাংলা সফরে এসে তিনি দুস্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন। তাই এইবারের সফরে আঁটো সাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, নাড্ডাকে স্বাগত জানাতে মজুত করা হয়েছে ১৫ হাজার গোলাপ এবং আড়াই টন গাঁদা ফুল। কাটোয়া সংলগ্ন মুস্থুলিতে জনসভায় যোগ দেবেন জেপি নাড্ডা।

আরও পড়ুনঃ তাঁর জোড়া রেকর্ড ভাঙ্গা নাকি মানতে পারেননি পেলে, বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন খোদ ফুটবল সম্রাট।

এ ছাড়াও কৃষকদের বাড়ি বাড়ি ঘুরে এক মুঠো করে ধান সংগ্রহ করবেন তিনি। এদিন উত্তরপাড়ায় এক গ্রামবাসীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারবেন, একাধিক মন্দিরে পুজো, বর্ধমান শহরে রোড শো-সহ ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। আর তাঁর এই সফর নিয়ে এবার সতর্ক পুলিস-প্রশাসন। জগদানন্দপুরে রাধাগোবিন্দ মন্দিরের মাঠে অস্থায়ী হেলিপ্যাড পরিদর্শনে যান পূর্ব বর্ধমান জেলার পুলিস সুপার ভাস্কর মুখোপাধ্যায়। খতিয়ে দেখেন সভাস্থলের নিরাপত্তাও।

প্রসঙ্গত, ডিসেম্বরের মাঝামাঝি দু’দিনের রাজ্য সফরে আসেন নাড্ডা। সেইসময়ে ডায়মন্ড হারবারের সভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর কনভয়ে হামলার মতোন অভিযোগও ওঠে। চলে বিস্তর চাপানউতোর! রাজনৈতিক বিতর্ক। আইপিএস-দের বদলিও পর্যন্ত করা হয়। সংঘাতে জড়ায় কেন্দ্র-রাজ্য। এবার তাই নিরাপত্তার প্রশ্নে থাকছে অতিরিক্ত নজরদারি। দিল্লির প্রচন্ড ঠান্ডা এবং বৃষ্টির মধ্যেও এখনও জারি কৃষকদের আন্দোলন। প্রায় দেড় মাস ধরে দিল্লির সীমান্তে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব-হরিয়ানার কৃষকরা। এই আন্দোলনের মাঝেই এবার পশ্চিমবঙ্গের কৃষকদের মন জয় করতে হাজির হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন