আরজি কর ধর্ষণ মামলার এখনও রেশ কাটেনি, কিন্তু প্রায় প্রতিদিনই রাজ্যের নানান প্রান্ত থেকে উঠে আসছে নারী নির্যাতনের খবর। এবার এক তরুণীকে গণধর্ষণ করল তাঁরই প্রেমিক-সহ মোট পাঁচজন। ঘটনা জলপাইগুড়ির মালবাজারের।
প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু'ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।
শীতলকুচিতে এক বিজেপি কর্মীর ওপর হাঁসুয়া দিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর হাতে ও মাথায় কোপ পড়েছে বলে অভিযোগ। পাশাপাশি, ভোট দানেও বাধা দেওয়া হচ্ছে বলে বিজেপি কর্মীরা নালিশ জানিয়েছেন।
আগামী ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরবঙ্গের তিন আসন- কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোটগ্রহণ। সেই কারণে উত্তরবঙ্গে লাগাতার সভা করে চলেছেন...