তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

Loksabha Election: সকাল ৯ টা পর্যন্ত বাংলাতেই সবচেয়ে বেশি ভোট পড়ে। জলপাইগুড়িতে পড়ে ১৪.১৩%, কোচবিহারে ১৫.২৬%, আলিপুরদুয়ারে ভোটদানের হার ১৫%।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন (Loksabha Election)। প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু’ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।

আরও পড়ুন: দেশের মধ্যে এগিয়ে বাংলা, সকাল ৯ টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল এরাজ্যে

প্রথম দিন দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ চলছে। মোট লোকসভা কেন্দ্র ১০২টি। সকাল ১১ টা পর্যন্ত জলপাইগুড়িতে ভোটদানের হার ৩১.৯৪%, কোচবিহারে ৩৩.৬৩%, আলিপুরদুয়ারে ভোটদানের হার ৩৫.২০%। সব মিলিয়ে, তীব্র দাবদাহের মধ্যেও মানুষ উৎসাহের সঙ্গে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন।

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

সকাল ৯ টা পর্যন্ত বাংলাতেই সবচেয়ে বেশি ভোট পড়ে। জলপাইগুড়িতে পড়ে ১৪.১৩%, কোচবিহারে ১৫.২৬%, আলিপুরদুয়ারে ভোটদানের হার ১৫%। অন্যদিকে, মধ্যপ্রদেশে ভোট পড়েছে ১৪.১২%, অসমে মাত্র ৫%।

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

ভোটদানের হার বেশি থাকলেও নানান জায়গা থেকে উঠে আসছে অশান্তির খবর। শীতলকুচিতে এক বিজেপি কর্মীর ওপর হাঁসুয়া দিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর হাতে ও মাথায় কোপ পড়েছে বলে অভিযোগ।

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?
তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

পাশাপাশি, ভোট দানেও বাধা দেওয়া হচ্ছে বলে বিজেপি কর্মীরা নালিশ জানিয়েছেন। তুফানগঞ্জে আবার একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সেখানে মহিলারা জানিয়েছেন, তাঁরা তৃণমূলের সমর্থক কিন্তু তাদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। রাজভবনের পিসরুম থেকে তিন কেন্দ্রে নজরদারি চালাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর