আগামী ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরবঙ্গের তিন আসন- কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোটগ্রহণ। সেই কারণে উত্তরবঙ্গে লাগাতার সভা করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: দমদমের ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন


শনিবার জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে ডাবগ্রাম-ফুলবাড়িতে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে এটি তাঁর দ্বিতীয় সভা। মুখ্যমন্ত্রী জানালেন, আগামী ১৭ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেই থাকবেন তিনি। এরপর যাবেন অসমে লোকসভার প্রচারে।

এদিনের সভা থেকে দীর্ঘমেয়াদি ভোটপ্রক্রিয়া হতাশা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, “তিন মাস ধরে ভোট কখনও শুনেছেন? পাঁচ বছরের সরকার তিন মাস লোকসভা ভোট। তিন মাস বিধানসভা ভোট। এক মাস পঞ্চায়েত। একটা বছরই চলে গেল ভোট করতে! তাহলে কাজ হবে কবে?’’



তিন মাস ধরে ভোট কখনও শুনেছেন? দীর্ঘমেয়াদি ভোটপ্রক্রিয়া নিয়ে জলপাইগুড়িতে হতাশ মমতা
পাশাপাশি, জলপাইগুড়ি বিধানসভার ফলাফল নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, ‘‘বিধানসভায় গৌতম দেবকে টিকিট দিয়েছিলাম। সভায় উপচে পড়া ভিড় হয়েছিল। কিন্তু ও জিতল না। এটা আমার দুঃখ। কেন বিজেপি জিতল? ওরা এখানে কী করেছে? যদি কিছু দিয়ে থাকে, আমার আপত্তি নেই। কিন্তু কাজ আমরা করেছি।’’








