ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি এবং অসম। সোমবারই উত্তরবঙ্গে গিয়ে নিহতদের পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফোন করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি, এক্স হ্যান্ডেলেও বিষয়টি নিয়ে বার্তাও দিয়েছেন তিনি।
আরও পড়ুন: দিলীপের মন্তব্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে, বিজেপি নেতাকে সতর্ক করল কমিশন
এক্স হ্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, “ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, আসাম এবং মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। বিজেপির সমস্ত কার্যকর্তাদের এই সঙ্কটের সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং তাদের সম্ভাব্য সবরকম সাহায্য করার আবেদন করছি।”
ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, আসাম এবং মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি।
নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
বিজেপির সমস্ত…
সদ্য প্রকাশিত
Portugal vs Uzbekistan: বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রত্যাবর্তনের রোনাল্ডোর, উজবেকিস্তানকে ৫ গোলে উড়িয়ে নকআউটের পথে পর্তুগাল
Age Eligibility Checker: চাকরির বয়সসীমার মধ্যে আছেন কি না? অনলাইনে যাচাই করুন— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) April 1, 2024
মাত্র ৪ মিনিটের ঝড়। আর তাতেই ছাড়খাড় উত্তবঙ্গের তিন জেলা- কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। মৃত্যু হয়েছে ৫ জনের। আহত শতাধিক। মারা গিয়েছে প্রচুর পরিমাণ গবাদি পশু। বাড়িঘর ভেঙে রাস্তায় নেমে এসেছেন অনেকে। রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ময়নাগুড়িতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।

ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি, মমতাকে ফোন করে ‘আশ্বাস’ স্বরাষ্ট্রমন্ত্রীর
অন্যদিকে, ঝড় নিয়ে মন্তব্য করতে গিয়েও বেফাঁস বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর মতে, উত্তরবঙ্গে বিজেপির ঝড় শুরু হয়েছে।” প্রাকৃতিক বিপর্যয় নিয়ে এই ধরনের মন্তব্য করায় দিলীপের কড়া সমালোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।




