চলতি সপ্তাহ থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত লোকসভা নির্বাচন। উত্তরবঙ্গ থেকে শুরু হবে ভোট পর্ব। শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে চাইছে রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার জলপাইগুড়িতে প্রচার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভা করেন তিনি। সভামঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতেই গিয়েই একের পর এক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানান তৃণমূল নেত্রী।

আরও পড়ুন: এর আগে বার দুয়েক হেরেছেন, সেই ববিকে অভিষেকের বিরুদ্ধে এনে ডায়মন্ডে ওয়াকওভার দিল বিজেপি?
এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় এজেন্সির ভয়ে সবাই বিজেপিতে যোগ দিচ্ছে। বিজেপিতে কারা যাচ্ছে? যার অনেক টাকা আছে। চোর ডাকাতদের বিজেপি ছাড়া গতি নেই। পকেটমাররা কী করে? নিজেরা প্রথমে চিৎকার করে পকেটমার বলে। বিজেপি হল পকেটমারের দল।

বিজেপিকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘উত্তরবঙ্গের (North Bengal) মানুষরা, জঙ্গলমহলের মানুষরা বিজেপিকে ভোট দিচ্ছে। ফলে বিজেপি টাকা বন্ধ করে দিচ্ছে। তিন বছর একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে। বিজেপির সাংসদরা কেউ দিল্লিতে বলে না আমাদের টাকা দাও। আমি বলছি বিজেপিকে বন্ধ করে দিন। ওরা যেন ক্ষমতায় না আসতে পারে। আপনার অধিকার কেড়ে নিতে দেবেন না।’
উত্তরবঙ্গের মানুষরা বিজেপিকে ভোট দিচ্ছে, ওরা টাকা বন্ধ করছে, ময়নাগুড়ির সভায় সরব মমতা

আগামী ১৯ এপ্রিল জলপাইগুড়িতে ভোট রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ১৭ এপ্রিল ভোট প্রচারের শেষ দিন। শেষ লগ্নে ঝড় তুলতে চাইছে শাসক দল। ২০১৯ সালের নির্বাচনে উত্তরবঙ্গে প্রায় সব আসনই বিজেপির দখলে ছিল। এবারে সেই ফল বদলাতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। আজ উত্তরবঙ্গে জোড়া কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।








