জলপাইগুড়ি সফরে আসছেন প্রধানমন্ত্রী, কথা বলবেন দুর্গতদের সঙ্গে

একই মঞ্চ থেকে নির্বাচনী প্রচার সারবেন এবং রাজ্যবাসীর পাশে দাঁড়াবেন প্রধানমন্ত্রী। খোঁজ নেবেন বিজেপির নেতা কর্মীদের কাজের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টর্নেডো বিধ্বস্ত জলপাইগুড়িতে লেগেছে রাজনীতির রঙ। ঝড়ের কাছেই রাখা আছে ভোটের ঠিকানা। ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন রয়েছে জলপাইগুড়ি কেন্দ্রে। ইতিমধ্যেই ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ি পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদর্শ আচরণ বিধি লাগু থাকায় কোন সাহায্য ঘোষণা না করলেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

 

জলপাইগুড়ি সফরে আসছেন প্রধানমন্ত্রী, কথা বলবেন দুর্গতদের সঙ্গে

আরও পড়ুন : ‘বামের ভোট দিন রামে’, নির্বাচনের প্রাক্কালে ‘বিনিময় প্রথা’!

এবার জলপাইগুড়ি পরিদর্শনে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। জলপাইগুড়িতে রবিবার তাঁর সমাবেশ রয়েছে। একই মঞ্চ থেকে নির্বাচনী প্রচার সারবেন এবং রাজ্যবাসীর পাশে দাঁড়াবেন প্রধানমন্ত্রী। খোঁজ নেবেন বিজেপির নেতা কর্মীদের কাজের। সোমবার জলপাইগুড়ি পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জলপাইগুড়ি সফরে আসছেন প্রধানমন্ত্রী, কথা বলবেন দুর্গতদের সঙ্গে
জলপাইগুড়ি সফরে আসছেন প্রধানমন্ত্রী, কথা বলবেন দুর্গতদের সঙ্গে

জলপাইগুড়ি সফরে আসছেন প্রধানমন্ত্রী, কথা বলবেন দুর্গতদের সঙ্গে

অন্যদিকে ৪ ঘণ্টার রাস্তা হলেও জলপাইগুড়ি পরিদর্শনে যাননি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই নিয়ে প্রথম কটাক্ষ করে প্রশ্ন তোলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে খানিকটা বিপাকে রাজ্য বিজেপি। তাদের মতে জলপাইগুড়ি জেলায় সংগঠন খুবই ভালো। সুকান্ত মজুমদার বালুরঘাটে বসে সবটা দেখছে। তবে একথা মানতে নারাজ সাধারণ মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত