‘বামের ভোট দিন রামে’, নির্বাচনের প্রাক্কালে ‘বিনিময় প্রথা’!

আজকের প্রতিশ্রুতিটা অনেকটা সুপারি কিলারদের মতো। সুপারি কিলাররা যেমন টাকা নিয়ে খুন করে তেমন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

‘আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামে’। ২১ এর বিধানসভায় বামের ভোট রামে যাওয়াতে বাংলায় জমি পেয়েছে বিজেপি। ২৪ এর লোকসভার আগেও সঠিক জায়গায় যাতে বাম ভোট পরে তার অনুরোধ করছে  কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তার বিনিময়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বামেদের দখল করা পার্টি অফিস ফিরিয়ে দেবে বিজেপি।

'বামের ভোট দিন রামে', নির্বাচনের প্রাক্কালে 'বিনিময় প্রথা'!

আরও পড়ুন : স্বচ্ছ ভোট করাতে বদ্ধপরিকর, দুই আধিকারিককে সরাল কমিশন

নিশীথের এই প্রতিশ্রুতি দেওয়ার সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিশীথ প্রামাণিক বলেন, ‘যেখানে যেখানে বামপন্থী ভাইদের পার্টি অফিস তৃণমূল দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে, নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি সেই পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। শুধু ভোট নষ্ট করবেন না।’

'বামের ভোট দিন রামে', নির্বাচনের প্রাক্কালে 'বিনিময় প্রথা'!
‘বামের ভোট দিন রামে’, নির্বাচনের প্রাক্কালে ‘বিনিময় প্রথা’!

‘বামের ভোট দিন রামে’, নির্বাচনের প্রাক্কালে ‘বিনিময় প্রথা’!

স্বাভাবিকভাবেই এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ভোট টানতে এই ‘বিনিময় প্রথা’ একেবারেই ভালো চোখে দেখছেন না শাসকদল। কোচবিহারের তৃণমূল নেতা তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পাল্টা আক্রমণ করে বলেন, ‘আজকের প্রতিশ্রুতিটা অনেকটা সুপারি কিলারদের মতো। সুপারি কিলাররা যেমন টাকা নিয়ে খুন করে, তেমন তিনিও বলেছেন ভোট দিন, আমরা পার্টি অফিস উদ্ধার করে দেব।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর