স্বচ্ছ ভোট করাতে বদ্ধপরিকর, দুই আধিকারিককে সরাল কমিশন

ভোটের নির্ঘন্ট প্রকাশ হতেই কড়া কমিশন। রাজ্য জুড়ে প্রশাসনিক আধিকারিকদের বদলি, রাজ্য পুলিশের ডিজি বদল, দফায় দফায় পুলিশ সুপার বদল, জেলা শাসক বদল করেছে কমিশন। এবার সরানো হল দুই সিনিয়র আধিকারিককে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নির্বাচনের প্রাক্কালে আরও কড়া কমিশন। লোকসভা ভোটের আগে বড় পদক্ষেপ। পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশনের দুই শীর্ষ আধিকারিককে সরিয়ে দিল জাতীয় মুখ্য নির্বাচন কমিশন। তাঁরা হলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায়চৌধুরী ও যুগ্ম মুখ্য নির্বাচনী অফিসার রাহুল নাথ। সুত্রের খবর, দুই আধিকারিকের বিরুদ্ধে সরকারী তথ্য পাচারের অভিযোগ রয়েছে।

স্বচ্ছ ভোট করাতে বদ্ধপরিকর, দুই আধিকারিককে সরাল কমিশন

 

আরও পড়ুন : বাড়ল গরমের ছুটি, রুটিনে কবে থেকে কতদিন বন্ধ স্কুল জেনে নিন

দীর্ঘ দিন ধরে দায়িত্বে থাকার জন্য় এই দুই বরিষ্ঠ আধিকারিককে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বহু বছর ধরে দায়িত্বে রয়েছে এমন সিনিয়র আধিকারিকদের দায়িত্ব থেকে সরাতে রাজ্যের কাছে আধিকারিকদের তালিকা চেয়েছিল নির্বাচন কমিশন। সেই হিসেবে গত ১০ বছর ধরে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্বে রয়েছেন অমিত রায়চৌধুরী। পাশাপাশি জয়েন্ট সিইও রাহুল নাথ দায়িত্বে রয়েছেন প্রায় ৬ বছর ধরে।

স্বচ্ছ ভোট করাতে বদ্ধপরিকর, দুই আধিকারিককে সরাল কমিশন
স্বচ্ছ ভোট করাতে বদ্ধপরিকর, দুই আধিকারিককে সরাল কমিশন

স্বচ্ছ ভোট করাতে বদ্ধপরিকর, দুই আধিকারিককে সরাল কমিশন

এছাড়াও তাদের বিরুদ্ধে রাজ্যের শাসক ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ভোটের নির্ঘন্ট প্রকাশ হতেই কড়া কমিশন। রাজ্য জুড়ে প্রশাসনিক আধিকারিকদের বদলি, রাজ্য পুলিশের ডিজি বদল, দফায় দফায় পুলিশ সুপার বদল, জেলা শাসক বদল করেছে কমিশন। এবার সরানো হল দুই সিনিয়র আধিকারিককে। ভোটের আর বাকী মাত্র ১৬ দিন। তার মধ্যে আবার কারোর ডাক আসে কিনা সেটাই এখন দেখার!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর