বাড়ল গরমের ছুটি, রুটিনে কবে থেকে কতদিন বন্ধ স্কুল জেনে নিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাড়ল গরমের ছুটি। তবে গরমের জন্য নয়, ভোটের জন্য ১২ দিন বাড়ল গরমের ছুটি। লোকসভা নির্বাচন শুরু ১৯ শে এপ্রিল। রাজ্যে সাতদফায় হবে নির্বাচন। ৬ মে থেকে ২রা জুন পর্যন্ত রাজ্যের সব স্কুলে গরমের ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। প্রতিবছর গরমের ছুটি থাকে ৯ মে থেকে ২০ মে। গত বছর তীব্র দাবদাহের জন্য রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছিল।

 

আরও পড়ুন : সন্দেশখালির বাঘের নতুন খাঁচা! হেফাজতে চেয়ে আদালতে ইডি, বিকেল ৪টের মধ্যে হাজিরা

প্রথম দফায় রাজ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে ভোট রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেই কারণে ওই তিন জেলায় ১৬ এপ্রিল মঙ্গলবার থেকে ২০ এপ্রিল শনিবার পর্যন্ত বন্ধ থাকছে স্কুল। ২৬ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট কেন্দ্রে। সে কারণে ২৪ এপ্রিল বুধবার থেকে ২৭ এপ্রিল শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের স্কুলগুলি বন্ধ রাখা হবে।

 

বাড়ল গরমের ছুটি, রুটিনে কবে থেকে কতদিন বন্ধ স্কুল জেনে নিন

২০২৪ সালের ৬ মে থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি শুরু হবে। শেষ হবে ২ জুন। সরকারি ছুটি ও রবিবার ছাড়া ২২ দিন ছুটি। প্রসঙ্গত এবার ২ মে থেকেই রাজ্যের সরকারি স্কুলগুলিতে চালু হচ্ছে গরমের ছুটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন