সন্দেশখালির বাঘের নতুন খাঁচা! হেফাজতে চেয়ে আদালতে ইডি, বিকেল ৪টের মধ্যে হাজিরা

আজ আদালতে হাজিরা দিতে হবে শাহজাহানকে। নতুন করে মাছ আমদানি-রফতানির মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এবার সন্দেশখালির বাঘকে খাঁচায় নিতে তৎপর ইডি। সোমবার এই প্রসঙ্গে কলকাতার বিশেষ ইডি আদালতের দারস্থ হয়েছেন তারা। সূত্রের খবর, সোমবার বিকেল ৪ টের মধ্যে শেখ শাহজাহানকে দিতে হবে হাজিরা। নির্ধারিত সময়ের মধ্যে যেন তাঁকে হাজির করা হয় এমনটাই নির্দেশ করা হয়েছে জেল কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই সিবিআই হেফাজত থেকে শেখ শাহজাহানকে জেলে পাঠানো হয়েছে।

সন্দেশখালির বাঘের নতুন খাঁচা! হেফাজতে চেয়ে আদালতে ইডি, বিকেল ৪টের মধ্যে হাজিরা

আরও পড়ুন : কাটল না সমঝোতার জট, আইএসএফ ছেড়ে ফের কংগ্রেসের চিন্তা, বামেদের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা কবে?

রেশন দুর্নীতি মামলায় তদন্তে বেশ কয়েকটি নতুন নামও উঠে এসেছে। বালুর গ্রেফতারির পর নথি ঘেঁটে পাওয়া যায় শাহজাহানের উল্লেখ। সেই সূত্রে গত ৫ জানুয়ারী ইডি আধিকারিকেরা তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়ে। জ্বলে ওঠে সন্দেশখালি। ধীরে ধীরে সামনে আসতে থাকে নির্যাতনের ঘটনা। বেআইনি ভাবে জমি দখল, মাছের ভেড়ি দখলের ঘটনা গুলি।

sheikh shahjahan 2

একটি জমি দখল মামলাতেই তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ইতিমধ্যেই ৩০ মার্চ শাহজাহানকে শ্যেন অ্যারেস্ট দেখিয়েছে ইডি। শাহজাহানের বিরুদ্ধে ইডির তরফে দু’টি এনফোর্সমেন্ট কেস ইনভেস্টিগেশন রিপোর্ট রয়েছে। শাহজাহানকে জিজ্ঞাসাবাদ না করলে অভিযুক্তরা পালিয়ে যেতে পারে। আদালত ওই আবেদন মঞ্জুর করে।

sheikh shahjahan 3

সন্দেশখালির বাঘের নতুন খাঁচা! হেফাজতে চেয়ে আদালতে ইডি, বিকেল ৪টের মধ্যে হাজিরা

এর পরেই শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শাহজাহানকে সংশোধনাগারে গিয়ে জেরা করেন ইডির তদন্তকারীরা। আজ আদালতে হাজিরা দিতে হবে শাহজাহানকে। নতুন করে মাছ আমদানি-রফতানির মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর