একলা চলার দাবি সিপিআইএমের অন্দরে, কি হতে চলেছে জোটের ভবিষ্যৎ? গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস বামফ্রন্ট এবং আইএসএফ জোট হয়েছিল কিন্তু সেখানে দেখা গিয়েছে বিধানসভা নির্বাচনে সেভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি এই জোট। ফলস্বরূপ দেখা গিয়েছে বিরোধী আসনের মর্যাদা হারিয়েছে কংগ্রেস সিপিএমের ভোট পার্সেন্টেজ কমে গেছে অনেক।
ভবানীপুরে বাম প্রার্থীর প্রচারে নেই কংগ্রেস, ক্ষুব্ধ ISF, ভাঙতে চলেছে সংযুক্ত মোর্চা। মমতার বিরুদ্ধে সিপিআইএম প্রার্থী হিসেবে শ্রীজীব বিশ্বাসের নাম ঘোষণা করেছে রাজ্য বামফ্রন্ট। লোকসভার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দেয়নি কংগ্রেস। যথারীতি সিপিআইএম প্রার্থীর প্রচারেও থাকবেন না কেউ।
বুথ সংগ্রাম কমিটি গড়বে CPIM, জানিয়ে দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আসলে দল সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর দিতে চেয়েছেন তিনি। কারণ বিধানসভা নির্বাচনে ভয়াবহ পরাজয়ের পর দলের ঘরে বাইরে প্রশ্নবানে জর্জরিত হতে হচ্ছে দলের শীর্ষনেতৃত্ব কে।