নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন রাজ্যে কংগ্রেসের হাত ধরে চলা সিপিআইএম বামফ্রন্টের সেভাবে কোন লাভ হয়নি তা ইতিহাসই বলে দিয়েছে। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস বামফ্রন্ট এবং আইএসএফ জোট হয়েছিল কিন্তু সেখানে দেখা গিয়েছে বিধানসভা নির্বাচনে সেভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি এই জোট। ফলস্বরূপ দেখা গিয়েছে বিরোধী আসনের মর্যাদা হারিয়েছে কংগ্রেস সিপিএমের ভোট পার্সেন্টেজ কমে গেছে অনেক।
আরও পড়ুনঃ শুনানির জেরে পিছিয়ে গেল উচ্চ প্রাথমিকের নিয়োগ, আবার অপেক্ষা ৩ মাস!
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন এলাকাভিত্তিক জোটের পক্ষে তার দল কংগ্রেস। অধীর বাবুর এই মন্তব্য কে নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তাদের দলীয় বৈঠকে আলোচনা করবেন বলে জানিয়েছেন। অপরদিকে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কিছুদিন আগেই বলেছিলেন ভোট শেষ জোট শেষ।
সবকিছু মিলিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেসের এই জোট এখন প্রায় জগাখিচুড়ি তে পরিণত হয়েছে। কিন্তু বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব এখনো জোটের পক্ষে সাওয়াল করে চলেছেন। আগামী ১৯ ডিসেম্বর পুরনির্বাচন কলকাতা এবং হাওড়ায়। এই অবস্থায় বিরোধী রাজনীতিতে পিছিয়ে পড়া বাম এবং কংগ্রেসের জোটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা রয়েছে । প্রশ্ন উঠেছে পুরসভা নির্বাচনে বামে বংশের নির্বাচনী লড়াই একজোটে হবে না একা একা।সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে ইতিমধ্যে জোট নয়, একলা চলার পক্ষে জোরালো দাবি উঠেছে ।
একলা চলার দাবি সিপিআইএমের অন্দরে, প্রশ্নের মুখে জোট

জোট বিরোধীদের দাবি, কংগ্রেসের সঙ্গে হাত ধরে লাভ হয়নি । কিন্তু পার্টি লাইন এখনই বদল সম্ভব নয় বলে জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । তিনি এদিন সাংবাদিকদের বলেন, “তৃণমূল এবং বিজেপি বিরোধী সব শক্তিকে একত্রিত করে লড়াইয়ের সিদ্ধান্ত দলে নেওয়া হয়েছে ৷ তাই এখনই অবস্থান বদল সম্ভব নয় । এই পরিস্থিতিতে স্থানীয় স্তরে সিদ্ধান্ত জেলা নেতৃত্বকে নিতে হবে ।”




