নজরবন্দি ব্যুরোঃ বুথ সংগ্রাম কমিটি গড়বে CPIM, জানিয়ে দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আসলে দল সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর দিতে চেয়েছেন তিনি। কারণ বিধানসভা নির্বাচনে ভয়াবহ পরাজয়ের পর দলের ঘরে বাইরে প্রশ্নবানে জর্জরিত হতে হচ্ছে দলের শীর্ষনেতৃত্ব কে। কারও মনে হচ্ছে কংগ্রেসের সাথে জোট করা ভুল, কেউ বলছেন আইএসএফ এর সাথে সমঝোতা ভুল।
আরও পড়ুনঃ সংক্রমণের নিরিখে ফের শীর্ষে কলকাতা, মৃত্যু ফের দুই অঙ্কের ঘরে


আবার অনেকে বলছেন প্রধান শত্রু নির্বাচন করতে না পারা ভুল… আসলে দলের ঘরে বাইরে থাকা সমর্থকদের বক্তব্যে উঠে এসেছে হতাশা। আর এবার সিপিআইএম রাজ্য সম্পাদক চেষ্টা করলেন সেই সব প্রশ্নের উত্তর একসাথে দিতে। ‘পরিবর্তন উপলব্ধি করেই অগ্রগতি সম্ভব’ এই শীর্ষক একটি লেখায় সূর্যকান্ত মিশ্র লিখেছেন, দলের সর্বস্তরে অপেক্ষাকৃত তরুণ ও সক্রিয় কর্মীদের দায়িত্ব দিয়ে সামনে নিয়ে আসতে হবে। সিপিআইএমের রাজ্য কমিটি কর্তৃক প্রকাশিত ‘মার্কসবাদী পথ’ (৪১ বর্ষ, ১ম সংখ্যা, আগস্ট ২০২১) নামক বইতে একথা লিখেছেন রাজ্য সম্পাদক।
লেখায় মাধ্যমে সূর্যকান্ত বুঝিয়েছেন অচিরেই স্থায়ী বুথ সংগ্রাম কমিটি গড়বে CPIM। বিধানসভা উপনির্বাচন, পুরসভা ও শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হয়ে জোরদার ভাবে। সূর্যকান্ত মিশ্র দলের নেতা-কর্মীদের প্রতি সুস্পষ্ট বার্তা দিয়েছে তাঁর লেখায়। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গে সপ্তদশ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে সিপিআইএম কর্মী ও বামপন্থীদের অনেকের মধ্যে হতাশা কাজ করছে। হতাশা সমস্যার সমাধানের পথ দেখায় না, পথ খোলার ইচ্ছাটাই কেড়ে নেয়।
কেন নির্বাচনে বামপন্থীদের পরাজয় ঘটেছে, তা নিয়ে নানা জনের নানা মত রয়েছে। নির্বাচনোত্তর পরিস্থিতিতে আমাদের করণীয় সম্পর্কে বোঝাপড়াকে সুদৃঢ় করতে এই আলোচনা বির্তকের নিশ্চয় প্রয়োজন আছে। কিন্তু নিস্ফলা বির্তক তো অনির্দিষ্টকাল চলতে পারে না। আমাদের চিন্তার ঐক্য, ইচ্ছার ঐক্য ও কাজের ঐক্যে পৌঁছতে হবে।”


বুথ সংগ্রাম কমিটি গড়বে CPIM, জানিয়ে দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

পাশাপাশি আত্মসমালোচনা উঠে এসেছে তাঁর লেখনীতে। সূর্যবাবুর ব্যাখ্যা, দিদিকে বলো তে ফোন করে মানুষ মুখ্যমন্ত্রীকে পাননি। কিন্তু আমরা কি মানুষকে মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করেছিলাম। পাশাপাশি দুয়ারে সরকারেও সমস্যাগুলির সমাধান হয়নি সাধারণ মানুষের। কিন্তু আমরা দলমত নির্বিশেষে মানুষ যাতে এই সরকারি প্রকল্পের সুবিধা পায় তার জন্য স্থানীয় স্তরে কোনও উদ্যোগ কি নিয়েছিলাম?







