নজরবন্দি ব্যুরোঃ সংক্রমণের নিরিখে ফের শীর্ষে কলকাতা, গত দিন কয়েক ধরে রাজ্যে করোনা সংক্রমণের শীর্ষে ছিল উত্তর চব্বিশ পরগণা। এবার ফের ওপরে উঠে এসেছে মহানগর। গত ২৪ ঘন্টায় কলকাতায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন।
আরও পড়ুনঃ ত্রিপুরায় শক্তি বাড়ছে তৃণমূলের! BJP’কে রুখতে জোটের আভাস কংগ্রেসের


রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৩১ জন। সেই সংখ্যা ধরে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৪০,৯৮৯। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন ৭৮১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫১২৯৯৯। এই মুহুর্তে গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ।
সংক্রমণের নিরিখে শীর্ষে মহানগর। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগণা।

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে ২৪ ঘন্টায় করোনা কবলে পড়ে রাজ্যের মৃত্যু হার ফের ছাড়িয়েছে দুই অঙ্কের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। আক্রান্তের হারে রাজ্যে শীর্ষে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগণা। সেখানে একদিনে সংক্রমণ হয়েক্সহে ৭৯ জনের শরীরে। রাজ্যে একদিনে পজিটিভিটি রেট ১.৬২ শতাংশ।







