স্থায়ী করা যাবে না সংযুক্ত মোর্চার জোট, বঙ্গ CPIM কে জানালো কেদ্রীয় কমিটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্থায়ী করা যাবে না সংযুক্ত মোর্চার জোট, বঙ্গ CPIM কে জানালো কেদ্রীয় কমিটি। ২০২১ শে বিধানসভা নির্বাচনে দুই ফুলের বিরুদ্ধে লড়াই করেছিল বাম-কংগ্রেস-ISF সংগঠিত জোট “সংযুক্ত মোর্চা”। কিন্তু তাতে নির্বাচনের ফল যথেষ্ট হতাশা জনক।

আরও পড়ুনঃ ঘাটালে দিলীপ, বললেন কাজ করেন না মমতা, বন্যা হলে গিয়ে ছবি তোলেন শুধু

এই ভোট লড়াইয়ে একটি মাত্র সিট্ পেয়েছে সংযুক্ত মোর্চার শরিক দল ISF। ভাঙরে তাঁদের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই জোটকে ঘিরে কেন্দ্রীয় কমিটির তোপের মুখে এবার বাংলার CPIM। নির্বাচনী সংগ্রামে এই জোট সঠিক হলেও দীর্ঘস্থায়ী জোট সঠিক নয়, আলিমুদ্দিনকে স্পষ্ট জানালো কেন্দ্রীয় কমিটি। এই সিদ্ধান্তের দরুন জোটের ভবিষ্যৎ এখন বড়ো প্রশ্নের মুখে তা বলাই যায়।

সংযুক্ত মোর্চার জোট
সংযুক্ত মোর্চার জোট

স্থায়ী করা যাবে না সংযুক্ত মোর্চার জোট, বঙ্গ CPIM কে জানালো কেদ্রীয় কমিটি। এ নিয়ে শনিবার দ্বিতীয় বৈঠকে, বঙ্গ CPIM এর হয়ে ব্যাট ধরেন মৃদুল দে এবং সুজন চক্রবর্তী। জোটের প্রয়োজনীয়তা বোঝাতে যথেষ্ট খাটতে হয় দুই নেতৃত্বকে।

স্থায়ী করা যাবে না সংযুক্ত মোর্চার জোট,
স্থায়ী করা যাবে না সংযুক্ত মোর্চার জোট,

এই জোটের আগে কেন্দ্রীয় কমিটির অনুমোদন নেওয়া হয়েছিলো কিনা জানতে চান অন্যান্য রাজ্যের নেতৃত্বরা। বঙ্গ রাজনীতি বুঝেই এই জোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বঙ্গ CPIM নেতৃত্ব।

সংযুক্ত মোর্চার জোট শুধু ভোটের জোট, জানালো কেদ্রীয় কমিটি

তবে, ভোট সংগ্রামে সাময়িক জোট হলেও, দীর্ঘস্থায়ী করা যাবে না বলে জানানো হয়েছে এই বৈঠকে। পাশাপাশি জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটে থাকবে CPIM, এও সিদ্ধান্ত হয়। এবং তৃতীয় এবং বৈঠকে মূলত সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা থাকছে বলে জানানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর