এবং সময় পেলেই তিনি ছুটে যান বর্ডারে। সেখানে সেনাদের সঙ্গে সময় ও কাটান। তাই ক্রিকেট ছাড়ার আগে আরো একবার তিনি জানিয়ে দিলেন সেনাবাহিনীর সঙ্গেই অবসর কালীন সময় কাটাবেন।
পালটা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। সারাদিন চলে গুলির লড়াই। এর পর রাতে থামে গোলাগুলি। কিন্তু পরের দিন সকাল হতেই শুরু হয় লড়াই। আর তারপরই খতম তিন জঙ্গি। সন্দেহ কড়া হচ্ছে এখনো লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। তাদের খুঁজতে চলছে চিরুনি তল্লাশি।
ভারতীয় সেনায় পাক চর? ভুয়ো তথ্য দিয়ে ব্যারাকপুর সেনা ছাউনিতে চাকরি পেয়েছেন চার পাক নাগরিক, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন হুগলির বাসিন্দা বিষ্ণু চৌধুরী। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ছিল সেই মামলার শুনানি। কী হল এই মামলার শুনানিতে?
প্রসঙ্গত, অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়ার অধীনে, সেনাবাহিনী এখনও পর্যন্ত দুটি ব্যাচে ৪০ হাজার অগ্নিবীর নিয়োগ করেছে। প্রথম ব্যাচটি গত ডিসেম্বরের প্রথমার্ধে এবং দ্বিতীয় ব্যাচটি চলতি বছরের ফেব্রুয়ারিতে নিযুক্ত হয়। সেনা, নাবিক এবং বিমানবাহিনীতে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগ করা হবে।
পাশাপাশি পাক জঙ্গিরাও লাগাতার চেষ্টা চালায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার। কিন্তু সেই চক্রান্ত ভেস্তে দিতে মরিয়া ভারতীয় সেনা ক্রমাগত নজরদারি চালায়।
পুলওয়ামায় জঙ্গিরা বড় নাশকতার ছক কষেছিল বলেই অনুমান কাশ্মীর পুলিশের। তাঁদের তৎপরতায় চক্রান্ত বানচাল হয়েছে। এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃত ইসফাক আহমেদ ওয়ানি আরিগামের বাসিন্দা। তাঁর কাছ থেকে তথ্য পেয়ে তল্লাশি চালিয়ে ৫-৬ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।