Jammu and Kashmir: বড়সড় নাশকতা এড়াল Pulwama, G 20 সম্মেলনের আগে বড় সাফল্য পুলিশের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সেনা জঙ্গির সংঘর্ষে উত্তপ্ত কাশ্মীর। কয়েকদিন আগেই শহীদ হয়েছেন পাঁচ জওয়ান। তবে এবার পুলিশের সাফল্য। বড়সড় নাশকতার ছক হল। তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে আইইডি। গ্রেফতার হয়েছে এক যুবক। জি ২০ সম্মেলনের আগে উপত্যকায় বেড়েছে নিরাপত্তা।

আরও পড়ুন: Esplanade Metro স্টেশনের নাম বদলের দাবি, রেলমন্ত্রীর সঙ্গে আলোচনায় শুভেন্দু!

সূত্রে খবর, পুলওয়ামায় জঙ্গিরা বড় নাশকতার ছক কষেছিল বলেই অনুমান কাশ্মীর পুলিশের। তাঁদের তৎপরতায় চক্রান্ত বানচাল হয়েছে। এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃত ইসফাক আহমেদ ওয়ানি আরিগামের বাসিন্দা। তাঁর কাছ থেকে তথ্য পেয়ে তল্লাশি চালিয়ে ৫-৬ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

বড়সড় নাশকতা এড়াল Pulwama, কাশ্মীর পুলিশের বড় সাফল্য

ভারতে আয়োজিত হতে চলেছে জি-২০ সম্মেলন। তার আগে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের উপর কড়া নজর রাখা হচ্ছে। এরই মধ্যে কাশ্মীরের রাজৌরি এলাকায় জঙ্গিদমনে অভিযান চালায় সেনা। সেই সময়েই জঙ্গিরা বিস্ফোরণ ঘটায়। পাঁচজন জওয়ানের মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজন বাংলার সিদ্ধান্ত ছেত্রী। এরপরই বারামুলার একটি জঙ্গিডেরায় অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। দু পক্ষের সংঘর্ষে নিহত হয় এক জঙ্গি।

বড়সড় নাশকতা এড়াল Pulwama, কাশ্মীর পুলিশের বড় সাফল্য

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতীয় সেনার একটি গাড়ি আত্মঘাতী বোমার শিকার হয়। এই হামলায় ৪০ জন সিআরপিএফ শহীদ হয়। পাকিস্তান ভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদ এই হামলার দায়ভার স্বীকার করে। এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে। কিন্তু পাকিস্তানের তরফে এই হামলার নিন্দা করে অভিযোগ অস্বীকার করা হয়।

বড়সড় নাশকতা এড়াল Pulwama, কাশ্মীর পুলিশের বড় সাফল্য

বড়সড় নাশকতা এড়াল Pulwama, কাশ্মীর পুলিশের বড় সাফল্য
বড়সড় নাশকতা এড়াল Pulwama, কাশ্মীর পুলিশের বড় সাফল্য

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত