Esplanade Metro স্টেশনের নাম বদলের দাবি, রেলমন্ত্রীর সঙ্গে আলোচনায় শুভেন্দু!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নাম বদলের দাবিতে সমর্থন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় মেয়ো রোড সংলগ্ন পুজো প্রাঙ্গণে আসেন তিনি। সেখানেই পুজো উদ্যোক্তারা শুভেন্দুর কাছে ধর্মতলা চত্বরে দুটি রাস্তা এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নাম বদলের দাবি জানান। এতে সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন: Mamata Banerjee: ২ মাসের জন্য জারি ১৪৪ ধারা, মুখ্যমন্ত্রীর পাড়ায় ডিএ মিছিল যেতেই কড়া পদক্ষেপ

গত শুক্রবার থেকে বঙ্গকুম্ভ মেলা পরিষদ ধর্মতলায় ধর্মঠাকুর পুজোর আয়োজন শুরু করেছে। গতকাল বিশেষ পুজোর আয়োজনে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক বলেন, “কোনও শহরের রাস্তার নামকরণ রাজ্য সরকার তথা সংশ্লিষ্ট পুরসভার এক্তিয়ারভুক্ত।” তবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নাম বদলে ধর্মতলা মেট্রো স্টেশন করার বিষয়টি নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও আশ্বস্ত করেছেন।

Esplanade Metro স্টেশনের নাম বদলের দাবি, নতুন নাম কি?

 

পশ্চিমবঙ্গ সরকারকে কটাক্ষ করে নন্দীগ্রাম বিধায়ক বলেন, “যোগী আদিত্যনাথের নেতৃত্বে যেমন রাষ্ট্রপতি সরকার তৈরি হয়েছে তেমনি বাংলাতেও রাষ্ট্রবাদী সরকার হলেই দুটি রাস্তার নাম পরিবর্তন করে ধর্মরাজ সরণি এবং ধর্মতলা সরণি করা হবে।” গতকাল ওই অনুষ্ঠানে যোগ দিয়েই শুভেন্দু বলেন, “পুজোর ভাবনা অত্যন্ত ভাল উদ্যোগ। আমি প্রথম দিন থেকেই এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছি।”

Esplanade Metro স্টেশনের নাম বদলের দাবি, নতুন নাম কি?

Esplanade Metro স্টেশনের নাম বদলের দাবি, নতুন নাম কি?
Esplanade Metro স্টেশনের নাম বদলের দাবি, নতুন নাম কি?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত