বারবার লক্ষ্য পুঞ্চ, ফের কেঁপে উঠল ভূস্বর্গ

গত ২০২১ থেকে ফের জঙ্গিদের আনাগোনা বেরেছে এই অঞ্চলটিতে। মোট ২০ জন জওয়ানের মৃত্যু হয়েছে ওই এলাকায়। বারবার এভাবে সেনাকে নিশানা করায় বাড়ছে উদ্বেগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের কেঁপে উঠল কাশ্মীর। তিন সপ্তাহের মধ্যে পরপর দুবার জঙ্গি হামলা পুঞ্চে। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ ফের একবার হামলা চলল কাশ্মীরে(KASHMIR)। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যাচ্ছে হামলার আঁচ পেয়েই গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনা(INDIAN ARMY)।

বারবার লক্ষ্য পুঞ্চ, ফের কেঁপে উঠল ভূস্বর্গ

আরও পড়ুন: শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক, অনুপস্থিত থাকতে পারে তৃণমূল

সুত্রের খবর, এর ফলে জঙ্গিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ চলে গুলির লড়াই। পুলিশ ও সৈন্যবাহিনী যৌথভাবে তল্লাশি শুরু করেছে। তবে এখনও নিখোঁজ জঙ্গিরা। জানা গেছে শুক্রবারের হামলাটি সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের নিশানা করে করা হয়েছিল।

বারবার লক্ষ্য পুঞ্চ, ফের কেঁপে উঠল ভূস্বর্গ
বারবার লক্ষ্য পুঞ্চ, ফের কেঁপে উঠল ভূস্বর্গ

বারংবার পুঞ্চে হামলা হওয়ার জন্য সম্প্রতি পুঞ্চ পরিদর্শনে গিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নর্দান কমান্ডের জেনারেল কমান্ডিং অফিসার। তার মধ্যেই এই হামলা।বারবার লক্ষ্য ভারতীয় সেনা। এর আগে যে হামলা হয়েছিল

বারবার লক্ষ্য পুঞ্চ, ফের কেঁপে উঠল ভূস্বর্গ

তার থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে এই হামলাটি ঘটে। গত ২০২১ থেকে ফের জঙ্গিদের আনাগোনা বেরেছে এই অঞ্চলটিতে। মোট ২০ জন জওয়ানের মৃত্যু হয়েছে ওই এলাকায়। বারবার এভাবে সেনাকে নিশানা করায় বাড়ছে উদ্বেগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন