অগ্নিবীরদের জন্য সুখবর, এবার ভারতীয় সেনায় ৫০ শতাংশ স্থায়ী নিয়োগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশের সামরিক ইতিহাসে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে এক বছর আগেই। যা নিয়ে বিতর্ক কম হয়নি। আর এবার ভারতীয় সশস্ত্র বাহিনীর অগ্নিপথ প্রকল্পে পরিবর্তেনর পরিকল্পনা করছে সরকার। সূত্রের খবর, ২৫ শতাংশের পরিবর্তে আগামী দিনে ভারতীয় সেনায় ৫০ শতাংশ স্থায়ী নিয়োগ হবে অগ্নিবীরদের থেকে।

আরও পড়ুনঃ পঞ্চায়েত আবহে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, এল নতুন মুখ, বাদ পড়লেন কারা?

শুধু তাই নয়, সর্বাধিক বয়সের সীমা বৃদ্ধি করা হতে পারে। আগামী দিনে ২৩ বছরের যুবকও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বর্তমান নিয়ম অনুসারে, ভারতীয় সেনায় আগামী তিন বছরের জন্য সীমিত সংখ্যক নিয়োগের কথা বলা হয়েছে। মূলত বিমান চালনা, ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্সের মতো প্রযুক্তিগত ক্ষেত্রে আরও যোগ্য অগ্নিবীর চাইছে সেনাবাহিনী।

14

সেই কারণেই অগ্নিবীরদের থেকে ৫০ শতাংশ স্থায়ী নিয়োগের কথা ভাবছে কেন্দ্র। ২০২১ সালে সংসদে বিবৃতি দেয় প্রতিরক্ষা মন্ত্রক। যেখানে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের নিয়মে বড় পরিবর্তন করে গত বছরের ১৬ জুন অগ্নিবীর স্কিম ঘোষণা করে সরকার। এই নিয়োগের নিয়ম অনুসারে, চার বছরের সার্ভিস টাইমের পর অগ্নিবীরদের থেকে ২৫ শতাংশকে স্থায়ী নিয়োগ দেবে সরকার।

15

ভারতীয় সেনায় হবে এই নিয়োগ। যদিও এই ঘোষণার পরই হিংসাত্মক আন্দোলন হয় দেশে। পরে সরকার জানায়, আধাসামরিক বাহিনীতে অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের ১০ শতাংশ নেওয়া হবে। মূলত, সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আরও তরুণ ব্রিগেড সেনায় চাইছিল ইন্ডিয়ান আর্মি।

অগ্নিবীরদের জন্য সুখবর, এবার ভারতীয় সেনায় ৫০ শতাংশ স্থায়ী নিয়োগ

16
অগ্নিবীরদের জন্য সুখবর, এবার ভারতীয় সেনায় ৫০ শতাংশ স্থায়ী নিয়োগ

প্রসঙ্গত, অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়ার অধীনে, সেনাবাহিনী এখনও পর্যন্ত দুটি ব্যাচে ৪০ হাজার অগ্নিবীর নিয়োগ করেছে। প্রথম ব্যাচটি গত ডিসেম্বরের প্রথমার্ধে এবং দ্বিতীয় ব্যাচটি চলতি বছরের ফেব্রুয়ারিতে নিযুক্ত হয়। সেনা, নাবিক এবং বিমানবাহিনীতে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগ করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন