পঞ্চায়েত আবহে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, এল নতুন মুখ, বাদ পড়লেন কারা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি মাসেই রাজ্যসভা নির্বাচন। নির্বাচন কমিশন ইতিমধ্যেই দিন ঘোষণা করে দিয়েছে। অপেক্ষা কেবল রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা। সেইমতই পঞ্চায়েতে পুনর্নির্বাচনের দিন ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভায় তৃণমূলের কয়েকজন সাংসদ পুনরায় মনোনয়ন পেলেন। এবারে এসেছে একাধিক নতুন মুখ।

আরও পড়ুন: গণনার আগেই খোলা হয়েছে ব্যালট বক্সের সিল! বিস্ফোরক অভিযোগ সেলিমের

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, উপদলনেতা সুখেন্দুশেখর রায় এবং তৃণমূলের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেন। এই তিনজনকে তৃতীয়বারের জন্য মনোনয়ন দেওয়া হল। নতুন মুখ হিসেবে প্রার্থী তালিকায় উত্থান হয়েছে উত্তরবঙ্গের জেলার তৃণমূল সভাপতি প্রকাশ চিক বারিক, বঙ্গসংস্কৃতি মঞ্চের সভাপতি এবং সমাজকর্মী সামিরুল ইসলাম এবং তৃণমূলের জাতীয় মুখপাত্র এবং আরটিআই কর্মী সাকেত গোখলে। এছাড়া, লুইজিনহো ফেলেইরোর খালি আসনে উপনির্বাচন রয়েছে। তবে এই আসনে কাকে প্রার্থী করা হচ্ছে তা এখনও স্পষ্ট হয়নি।

পঞ্চায়েত আবহে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, এল নতুন মুখ, বাদ পড়লেন কারা?

আগামী ১৮ আগস্ট মেয়াদ ফুরোচ্ছে রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, সুখেন্দু শেখর রায়ের। কিন্তু এবারে তালিকা অনুযায়ী তৃণমূলের তরফে মনোনয়ন পেলেন না সুস্মিতা দেব এবং শান্তা ছেত্রী। অন্যদিকে, লুইজিনহো ফেলেইরোর আসনটি খালি রয়েছে। কার্যকালের মেয়াদ ফুরনোর আগেই তিনি সাংসদ পদ ছেড়ে দিয়েছেন। গত ১১ এপ্রিল থেকেই রাজ্যসভায় তাঁর আসন ফাঁকা পড়ে রয়েছে।

পঞ্চায়েত আবহে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, এল নতুন মুখ, বাদ পড়লেন কারা?

গত ৬ জুলাই রাজ্যসভা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুলাই। ১৪ জুলাই মনোনয়নের স্ক্রুটিনি হবে। ১৭ জুলাইয়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে। আগামী ২৪ জুলাই সকাল ৯ টা থেকে ৪ টে পর্যন্ত ভোটপর্ব চলবে। একইদিনে ভোট গণনা হবে। ২৪ তারিখ বিকেল ৫ টা থেকে শুরু হবে এই প্রক্রিয়া। ২৬ জুলাইয়ের মধ্যে গোটা রাজ্যসভা নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন।

পঞ্চায়েত আবহে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, এল নতুন মুখ, বাদ পড়লেন কারা?

পঞ্চায়েত আবহে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, এল নতুন মুখ, বাদ পড়লেন কারা?
পঞ্চায়েত আবহে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, এল নতুন মুখ, বাদ পড়লেন কারা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত