নজরবন্দি ব্যুরো: শনিবার শেষ হয়েছে পঞ্চায়েত ভোট। আগামীকাল অর্থাৎ, মঙ্গলবার ফলাফল ঘোষণা হবে। এরই মধ্যে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বিস্ফোরক অভিযোগ আনলেন, গণনার একদিন আগেই খোলা হয়েছে ব্যালট বক্সের সিল! এমনকি এই ঘটনার একটি ভিডিও ট্যুইটে পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন: পুনর্নির্বাচন শুরু হতেই ভোটের বলি আরও ১, মুর্শিদাবাদে মৃত্যু হল শাসক দলের এক কর্মীর
মহম্মদ সেলিমের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সিঙ্গুরের বৈঁচিপোতা গ্রাম পঞ্চায়েতের কালিয়াড়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা ব্যালট বক্সের কাপড়ের মুখ খোলা। ভিডিও-র ক্যাপশনে সেলিম লিখছেন, ‘সিঙ্গুর ডিসিআরসি দফতরে জনগণ পাহারা দিচ্ছে। লুট এখনও করা হয়নি। তবে, সিল করা ব্যালট বক্স খোলার চেষ্টা ধরা পড়েছে। পোলিং অফিসার কোনও জবাবা দিতে পারেননি। রুল বুক মেনে চলার কথা বলা হয়েছে। কিন্তু, অফিসাররা তো কেবল কালীঘাটের নির্দেশে চলে’। আর, সেলিমের এই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
#PaharayPublic at Singur DCRC.
Loot is not yet completed. Attempt to reopen sealed ballot box caught red handed. Poll official has no answer.
Activists asking SEC to follow rule book. SEC is only following instructions from Kalighat. pic.twitter.com/DtQew6lBkYসদ্য প্রকাশিত
বাংলার ২৫২টি মাদ্রাসাকে বন্ধের নির্দেশ, ১০০টিকে শোকজ রাজ্য সরকারের
উলটপুরাণ! পদ্মাতে নেই ইলিশ, ভারত থেকে শয়ে শয়ে টন ইলিশ আমদানি করছে বাংলাদেশ— Md Salim (@salimdotcomrade) July 9, 2023
এদিকে, আজ, সোমবার রাজ্যের ১৯টি জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন চলছে। আর বাকী বুথের ব্যালট বক্স ইতিমিধ্যেই গণনা কেন্দ্রে চলে গিয়েছে। মুর্শিদাবাদেই সবচেয়ে বেশি সংখ্যক বুথে পুনর্নির্বাচন হচ্ছে। সমস্ত বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার পঞ্চায়েত ভোটের দিন ও তারপরের দিন ব্যাপক সন্ত্রাস হওয়ায় আজকের ভোটে কড়া নজরদারি চলছে বাহিনীর।




