পুনর্নির্বাচন শুরু হতেই ভোটের বলি আরও ১, মুর্শিদাবাদে মৃত্যু হল শাসক দলের এক কর্মীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টির একাধিক বুথে পুনর্নির্বাচন শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে পুনর্নির্বাচন হচ্ছে ৬৯৬টি বুথে। রবিবার রাজ্য নিবার্চন কমিশন জানিয়েছে, সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে ভোটগ্রহণ। আর পুনর্নির্বাচনের দিন মৃত্যু হল আরও এক জনের।

আরও পড়ুনঃ ফের বিমান দুর্ঘটনা, যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল ব্যবসায়িক জেট বিমান

মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের রানিনগরের তৃণমূলকর্মী সিরাজুল শেখের। শনিবার ভোটের দিন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন। অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ভোট দিয়ে ফেরার পথে তাঁকে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

সেখানে অবস্থার অবনতি হলে সিরাজুলকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন চিকিৎসকেরা। সেখানে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। এই নিয়ে ভোটের দিনে জেলায় মৃত্যু বেড়ে দাঁড়াল ৫। আর রাজ্যজুড়ে সংখ্যাটা দাঁড়াল ২১। যদিও কমিশনের খাতায় সরকারি হিসেব বলছে, ভোটের দিন রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।

তবে ভোট মিটে গেলেও অশান্তির খবর আসছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দাউদপুরে রবিবার রাতে সন্ত্রাস চালাল দুষ্কৃতীরা। ভোটারদের মধ্যে রীতিমতো ভয়ভীতি তৈরি করতেই রাতভর বোমাবাজি করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। অভিযোগের আঙুল উঠছে শাসকদলের বিরুদ্ধে।

পুনর্নির্বাচন শুরু হতেই ভোটের বলি আরও ১, মুর্শিদাবাদে মৃত্যু হল শাসক দলের এক কর্মীর

অভিযোগ, গতকাল রাতে একের পর এক বোমা পড়ে। গ্রামবাসীরা সন্ত্রাসের সেই খবর পুলিশকে জানায়। কিন্তু তারপরও পুলিশ এসে উপস্থিত হয়নি বলে দাবি এলাকাবাসীর। এরপর সোমবার সকালে ওই এলাকায় পুলিশ যেতেই বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত