Accident: ফের বিমান দুর্ঘটনা, যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল ব্যবসায়িক জেট বিমান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের দুর্ঘটনার সাক্ষী হলো ক্যালিফর্নিয়ায়। যাত্রী বোঝাই বিমান মাঠের মধ্যে ভেঙে পরে গেলো। সেই সময় বিমানে উপস্থিত ছিলেন ছয়জন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুনঃ পারিশ্রমিক ১ মিনিটে ১ কোটি! কে সেই ভারতীয় অভিনেত্রী?

বিমানটি ভেঙে পড়ে ক্যালিফর্নিয়ার মুরিয়েটা শহরে ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছে। সূত্র অনুযায়ী এই আন্তর্জাতিক বিমানটি যাত্রা শুরু করেছিল লাস ভেগাসের হ্যারি রেইড বিমানবন্দর থেকে। এটি ছিল একটি ব্যবসায়িক জেট বিমান। এই বিমানটিকে চালক, একজন বিমান কর্মী সহ আরও ছয়জন উপস্থিত ছিল। তারা প্রত্যেকেই মৃত। মৃতদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

ফের বিমান দুর্ঘটনা, বিমানে থাকা ছয়জনেই মৃত 
ফের বিমান দুর্ঘটনা, বিমানে থাকা ছয়জনেই মৃত

পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। তথ্যসূত্র অনুযায়ী বিমানটি ভোরবেলা মাঠের মধ্যে ভেঙে পরে গিয়েছিল। এরপরেই বিমানটি মাঠের সঙ্গে সংঘাতের ফলে আগুন জলে যায়। এরপর আগুল দাউ দাউ করে জ্বলে পুরো বিমানটি পুড়ে ছাই হয়ে যায়। বিমানে থাকা ছয়জন ছিটকে পরে যায়। বিমানের আগুনের জেরে সারা মাঠের বেশিরভাগ অংশটাই পুড়ে যায়। বহু গাছপালা জলে যায়। এবং ছয়জনই আগুনে পুড়ে যায়। এরপর সকাল হলে। সেখানকার লোকজন বিষয়টি জানতে পেরে দমকলকে খবর দেয়।

ফের বিমান দুর্ঘটনা, বিমানে থাকা ছয়জনেই মৃত 

gyhjbjk

তারা এসে আগুন নেভায়। তবে কিভাবে বিমানটি হটাৎ করে দুর্ঘটনার শিকার হল? কোনো যান্ত্রিক ত্রুটির ফলে নাকি কোনো বিমান চালানোয় কোনো সমস্যা ছিল ত এখনও জানা সম্ভব হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এবং ব্যক্তিদের পরিচয়ও এখনও জানা সম্ভব হয়নি। সমস্তটাই তদন্তের ওপর নির্ভর করছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

আরও খবর